স্টাফ রিপোর্টার,১ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : সাভারে ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলা সমিতির উদ্যোগে দশ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। সকালে উপজেলার হেমায়েতপুরের জোরপুল এলাকায় লাজ পল্লী কনভেনশন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হরিণাকুন্ডু উপজেলা সমিতির সভাপতি ড. মোঃ আব্দুল মজিদ ও সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন।

এসময় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হরিণাকুন্ডু উপজেলা সমিতির সভাপতি ড. মোঃ আব্দুল মজিদকে সভাপতি ও নাসির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য হরিণাকুন্ডু উপজেলা সমিতির ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। পরে সেখানে খেলাধুলাসহ সমিতির সদস্যদের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।
