বিএনপি ঐক্যফ্রন্টের মুখ আর ড. কামাল মুখোশ: হাসানুল হক ইনু

hasanul hok enuজাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ড. কামাল হোসেন নিজে নির্বাচন করবেন না, রাষ্ট্রীয় পদে যাবেন না, উনি কি শয়তান দিয়ে ফেরেশতার সরকার করবেন? বিএনপি ঐক্যফ্রন্টের মুখ এবং ড. কামাল হোসেন মুখোশ। সুতরাং ড. কামাল হোসেন যদি মনে করেন উনি রাজনীতির ওয়াশিং মেশিন হয়ে বিএনপির সব অপরাধ দুষ্কর্ম ধোলাই করে সব পরিষ্কার করে দেবেন সেটা ভুল।

শনিবার সকাল ১০টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নতুন ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আফরোজা হক রিনা। এ সময় বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, মাধ্যামিক শিক্ষা অফিসার সর্দার মোহাম্মদ আবু সালেক, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষ মতিউর রহমান প্রমুখ।

বিএনপি ঐক্যফ্রন্টের মুখ এবং মুখোশ হলো ড. কামাল হোসেন মন্তব্যে করে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরো বলেন, ঐক্যফ্রন্টের সাত দফা দাবির আড়ালে রয়েছে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির উদ্দেশ্য। তারা একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে বিএনপি জামায়াতকে রাজনীতির মাঠে পুনর্বাসন করতে চাই। বিএনপিকে ক্ষমতায় বসানোর মানে হচ্ছে রাজাকার-জঙ্গির কাছে দেশটাকে ইজারা দেয়া।

Related posts

Leave a Comment