সাভারে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম

Khunপৃথক ঘটনায় সাভারে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এঘটনায় সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ীর হাত ও পা ভেঙ্গে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকালে সাভারের গেন্ডা ও পশিচম ব্যাংক টাউন এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় পশিচম ব্যাংক টাউন মাদক ব্যবসায়ায় বাধা দেওয়ায় স্থানীয় ব্যবসায়ী নাছির উদ্দিনকে (৪৭) কুপিয়ে জখম করে সন্ত্রাসী রনি,মনির,ও সালমান। পরে তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
অন্যদিকে সাভারের গেন্ডা এলাকায় আবু জ¦র নামের (৪৮) এক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে বিভিন্ন ফল বিক্রি করে আসছিলো পরে তার কাজ থেকে স্থানীয় সন্ত্রাসী আরিফ  বিভিন্ন ফল কিনে নিলে ওই ব্যবসায়ী ফল বিক্রির টাকা চাওয়ায় সন্ত্রাসীরা তাকে প্রকাশে এলোপাথারী ভাবে কুপিয়ে আহত করে ডান পা ও বাম হাত ভেঙ্গে দিয়ে পালিয়ে যায় পরে তাকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে। এদিকে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেনি।
এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি আব্দুল আউয়াল বলেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment