খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার আহ্বান:সেনাবাহিনী প্রধান


স্টাফ রিপোর্টার,১২ মে ২০২২(বিবিনিইজ):ঢাকার সাভারে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সাভার এরিয়ায় কৃষিপণ্য উৎপাদন প্রতিযোগিতা-২০২২ পরিদর্শন করেছেন। বিকেলে তিনি ওই এরিয়ায় কৃষিপণ্য পরিদর্শন করেন। এসময় সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না । পুকুর ও জলাভূমি ব্যবহার করা হচ্ছে মাছ এবং হাঁস চাষের জন্য। বিভিন্ন প্রকার খামার ছাড়াও বায়োফ্লক পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে শিং ও তেলাপিয়া মাছ। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় সকল সেনানিবাসে কৃষি ভিত্তিক উৎপাদন দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং বানিজ্যিক কৃষিতে উত্তরণের মাধ্যমে টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনে বাংলাদেশ সেনাবাহিনীর এ প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে। সেনাবাহিনীর সকল এরিয়া মৌসুম ভিত্তিক অব্যবহৃত পতিত জমি কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে। সেনানিবাসের সকল অনাবাদী জমিতে, এমনকি প্রতিটি বাসা-বাড়ীর আনাচে-কানাচে লাগানো হয়েছে বনজ, ঔষধি ও ফলের গাছ। উন্মুক্ত স্থানে চাষ করা হচ্ছে নানা জাতের মৌসুমী ও বারোমাসি ফল। এসময় তিনি সেখানে একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ও বৃক্ষরোপণ করেন। পরে তিনি সাভার ডিওএইচএস এলাকায় স্থাপিত সেনা পাবলিক স্কুল ও কলেজ এর নামফলক উন্মোচন করেন এবং উদ্বোধণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম, কোয়ার্টার মাস্টার জেনারেল; মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ খালেদ আল-মামুন, এবং, জিওসি, ৯ম পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়ার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক,।

Related posts

Leave a Comment