সাভারের আশুলিয়ায় পান চাষ করে স্বাবলম্বী কৃষক

স্টাফ রিপোর্টার,২৬ মে ২০২২(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় প্রথম বারের মত পান চাষ হয়েছে। প্রথমেই পান চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষক এনায়েত উল্লাহ। তার পান চাষে সাফল্য দেখে এলাকার অনেক মানুষ এখন পান চাষে আগ্রহী হয়েছেন। জানা যায়,সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের বেলমা এলাকার বৃদ্ধ কৃষক এনায়েত উল্লাহ কয়েক মাস আগে বরিশালের মেহেদীগঞ্জ এলাকা থেকে পান গাছের চারা এনে কয়েক শতাংশ জমিতে রোপন করেন। রোপনের পরেই তার পান বাগানে পানের ভালো ফলন হয়েছে। একেক জায়গায় পানের স্বাদ একেক রকম হলেও লাল মাটির উপত্যকায় জন্মনো এই পান মিষ্টি। বাজারেও রয়েছে প্রচুর চাহিদা। বাজারে এখানকার পান বিড়া প্রতি ৮০ টাকা থেকে এক’শ টাকায় বিক্রি হচ্ছে। এ অঞ্চলের চাহিদা মিটিয়ে ঢাকা দেশের বিভিন্ন স্থানে এখানকার পান রপ্তানী করা হচ্ছে। ইতি মধ্যে তিনি কয়েক লক্ষ টাকার পান বিক্রি করেছেন। আরও কয়েক লক্ষ টাকার পান বিক্রি করতে পারবেন তিনি। পান চাষে তেমন কোন খরচ নেই। পান চাষী বৃদ্ধর লাজুক হাতের আলো ছায়ায় পান গাছ গুলো খুব যতেœ গড়ে উঠেছে। তার এই পান চাষ দেখতে সেখানে প্রতিদিন অনেক মানুষ ভীড় করছেন। এই পান চাষীকে সব ধরণের সুযোগ সুবিধা দিচ্ছেন আশুলিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ উজ্জল। পান চাষী এনায়েত উল্লাহ বলেন সরকারী ভাবে আরেকটু সুযোগ সুবিধা পেলে তিনি আরও বড় করে পানের বাগান করতে চান।

Related posts

Leave a Comment