স্টাফ রিপোর্টার,২৮ মে ২০২২(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ ই জুন । ৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৬৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে ।
ধামরাই উপজেলা হলরুমে গতকাল প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন উপজেলা নির্বাচন অফিসার আয়শা আক্তার। আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম রাজা, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা পেয়েছেন চশমা প্রতীক । উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক তানভীর হাসান তুহিন পেয়েছে অটোরিক্্রসা ও উপজেলা স্বেচছাসেবক লীগের সহ- সভাপতি রবিউল করিম পেয়েছে ঘোড়া প্রতীক এবং সোহেল হায়দার চৌধুরী কবির পেয়েছে মোটর সাইকেল প্রতীক। মেয়াদ পূরন না হওয়ায় অন্যান্য ইউপির ন্যায় এ ইউনিয়নের নিবার্চন বিলম্ব হয়েছে। ইতি পূর্বে ১৬টি ইউনিয়নের মাধ্যে ১৫টিতে নিবার্চন সম্পন্ন হয়েছে।
