বাংলাদেশ ইউপি মেম্বার এসোসিয়েশনের উদ্যোগে কক্সবাজারে অনুষ্ঠিত হলো ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার,৩১ মে ২০২২(বিবিনিউজ): নানা ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্যে দিয়ে সৌন্দের্যের লীলাভূমি পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমুদ্র সৌকতে নানা আয়োজন শেষে কক্সবাজার নগরীর একটি অভিজাত হোটেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের সভাপতি আশুলিয়া ইউনিয়ন এর চার নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আলী মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য কক্সবাজার তিন আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এসময় আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশ করেন দেশীয় জনপ্রিয় সংগীত শিল্পীরা। এসময় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। সকলকে বাড়তি আনন্দ দেওয়ার জন্য সামুদ্রিক মাছ দিয়ে অপ্যায়নসহ নানান খাবারের ব্যবস্থা করা হয়।
এসময় কুদরত উল্লাহ সিকদারকে সভাপতি ও ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন এর কক্সবাজার জেলা কমিটি অনুমোদন দেয়া হয় ।

Related posts

Leave a Comment