কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড়

২২ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :ঈদযাত্রায় রেলের অগ্রিম টিকিট পেতে কমলাপুর রেলস্টেশনে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। টিকিটের জন্য রাত ১০টায় এসে লাইনে দাঁড়িয়েছেন বলেও জানালেন কেউ কেউ। আগামী ২ মে ঈদুল ফিতর ধরে নিয়ে ১ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। আগামী ২৬ তারিখের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। আর তা সংগ্রহ করতে গিয়েই ভোগান্তিতে পড়েছেন অনেকে। আন্তনগর ট্রেনের জন্য কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন প্রায় ৩০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এসব টিকিটের অর্ধেক স্টেশনের কাউন্টারে বাকি অর্ধেক অনলাইনে বিক্রি হওয়ার কথা।টিকিট ক্রেতাদের কেউ কেউ পত্রিকা…

Read More

মানিকগঞ্জের সিঙ্গাইরে বন্দুকযুদ্ধে নিহত ১

২১ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :মানিকগঞ্জের সিঙ্গাইরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কাওসার নামে এক ডাকাত সর্দার গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। কাওসারের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতারের মর্গে রাখা হয়েছে। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সশস্ত্র সন্ত্রাসী ডাকাতরা র‍্যাবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এরপর ডাকাতদের সঙ্গে র‍্যাব সদস্যদের গুলি-বিনিময় হয়। দুইপক্ষের গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে একজন সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।…

Read More

নিউমার্কেটে দোকান খুলছে

২০ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : রাজধানীর নিউমার্কেটের দোকান আজ বুধবার খুলছে। নিউমার্কেট দোকান সমিতির কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এ কথা জানান। সোমবার দিবাগত রাতের পর গতকাল মঙ্গলবার দিনভর সংঘর্ষ হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার বিপণিবিতানের দোকানমালিক ও কর্মচারীদের এ সংঘর্ষ হয়। এ পরিস্থিতিতে নিউমার্কেট দোকান সমিতি আজ সকালে জানিয়েছিল, দোকান খোলা হবে না। পরে পরিস্তিতি বিবেচনায় দোকান খোলার সিদ্ধান্তের কথা জানালো দোকান মালিক সমিতি। দোকান মালিক সমিতির ঘোষণার পরই অনেক দোকান খুলতে দেখা গেছে। সংবাদ সম্মেলেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল…

Read More

সাড়ে ৪ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

১৯ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : একনেক চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৪ হাজার ৫৪১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন করেছে। সবগুলো প্রকল্প সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে। মঙ্গলবার শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন।অনুমোদিত প্রকল্প তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘হার পাওয়ার প্রকল্প: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন (২য় পর্যায়)’ প্রকল্প; স্থানীয় সরকার,…

Read More

রাজধানীতে তীব্র যানজট

১৯ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের জেরে মিরপুর সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এর প্রভাবে রাজধানীতে তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে সাধারণ মানুষ। কোনো কোনো সড়কে আবার গণপরিবহন সংখ্যা কম বলেও জানা গেছে। এদিকে নিউমার্কেট ও সায়েন্সল্যাব এলাকা দিয়েও যান চলাচল বন্ধ রয়েছে। আর এই চাপ গিয়ে পড়ছে ঢাকার ব্যস্ত অনেক সড়কে। বিজয় সরণি সড়কেও যানজট দেখা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সংসদ ভবনের সামনের সড়কে বাসের দীর্ঘলাইন দেখা যায়। একেকটি বাসকে আধা ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকতে…

Read More

অবরোধে সমর্থন জানিয়ে নীলক্ষেতে ঢাবি শিক্ষার্থীদের মহড়া

১৯ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে চলা সংঘর্ষে শিক্ষার্থীদের সমর্থনে বাইক মহড়া দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে তারা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে জড়ো হন। পরে বাইক নিয়ে নীলকক্ষেত মোড়ে এসে মহড়া দেয়। পরে মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের গেটে গিয়ে অবস্থান নেয়। রাজধানীতে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ইতোমধ্যে ৮ সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে দোকানকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক।গতকাল সোমবার দিবাগত রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের…

Read More

কিছুক্ষণের মধ্যেই ‘কুল ডাউন’ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের দোকানিদের মধ্যে চলা সংঘর্ষ পরিস্থিতি দ্রুতই থামবে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, কিছুক্ষণের মধ্যেই এটি কুল ডাউন হবে।’ গতকাল সোমবার নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। দিবাগত রাত আড়াইটার দিকে থামে। পরে আজ সকালে আবার সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের কারণে রাজধানীর ব্যস্ত মিরপুর সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ আছে। এর ফলে ঢাকার বিভিন্ন স্থানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছোটখাটো…

Read More

ঢাকা কলেজের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

১৯ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : গতকাল সোমবার দিবাগত রাতে কলেজের অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়। একই সঙ্গে কলেজের সব শিক্ষককে আজ সকাল ১০টায় ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ অনুরোধ জানিয়েছেন। কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হলো। শিক্ষকদের ১৯ এপ্রিল সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। গতকাল দিবাগত রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। দিবাগত রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। আড়াই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায়…

Read More

গণমাধ্যম কর্মীদের অধিকার সুরক্ষায় সরকার আইন প্রণয়ণের উদ্যোগ নিয়েছে : রাসেল

১৮ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গণমাধ্যম কর্মীদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আইন প্রণয়ণ করার জন্য উদ্যোগ নিয়েছে। এ আইন বাস্তবায়ন হলে, সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের পেশাগত মর্যাদা ও অধিকার যথাযথভাবে সুরক্ষিত হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র নবনির্বাচিত কমিটিকে সবংর্ধনা ও গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)’র বার্ষিক সাধারণ সভা-২২ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, গণমাধ্যম কর্মী আইনটি…

Read More

জাবি শিক্ষককে মারধরের ঘটনায় প্রক্টর ও ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

১৮ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর হাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মারধর ও হেনস্তার শিকার হওয়ার ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী শিক্ষক আতিকুর রহমান থানা ও আদালতে পৃথক দুই মামলা করেছেন। আতিকুর রহমান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক। গত বুধবার পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে ভাটারা থানায় প্রথম মামলাটি করেন তিনি। পরে শনিবার ঢাকা মেট্রোপলিটন আদালতে (সিএমএম) নর্থ সাউথের প্রক্টর আবু নোমান এম আতাহার আলী ও পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। দুই মামলায় যে পাঁচ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে তাঁরা হলেন লিমা আক্তার, শায়েখ আফসার ফাহিম, দীপঙ্কর…

Read More