প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্জিত বিজয় সুসংহত করাই আজকের দিনের অঙ্গীকার :সেতুমন্ত্রী

১৭ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অসাম্প্রদায়িক চেতনা আরও শক্তিশালী করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত বিজয় সুসংহত করাই আজকের দিনের অঙ্গীকার।ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আজ রোববার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ অঙ্গীকার ব্যক্ত করেন।এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল…

Read More

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

১৭ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।এর আগে একই বছরের ১০ এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। এর ধারাবাহিকতায় ১৭ এপ্রিল বৈদ্যনাথতলায় এই সরকার শপথ গ্রহন করে। পরের দিন ১১ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশবাসীর উদ্দেশে বেতার ভাষণ দেন। তার এই ভাষন আকাশবাণী থেকে একাধিকবার প্রচারিত হয়। এ ভাষণে তিনি দেশব্যাপী পরিচালিত প্রতিরোধ যুদ্ধের বিস্তারিত বিবরণ তুলে…

Read More

হলমার্ক গ্রুপের হাজার কোটি টাকার সম্পত্তি বেদখল

১৬ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : সাভারের তেঁতুলঝোড়া ও ভরারী হলমার্ক গ্রুপের মালিকানাধীন হাজার কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে এসব এলাকায় অবস্থিত হলমার্কের বিভিন্ন কারখানার জেনারেটর মেশিনারীজ, দরজা, জানালা, গেটসহ বিভিন্ন যন্ত্রপাতি লুট হয়ে গেছে। বর্তমানে কারখানাগুলোর ভবন ভেঙ্গে জমি দখলের মাধ্যমে সেগুলো প্লট আকারে বিক্রীর পায়তারা করছে স্থানীয় প্রভাবশালী চক্রের সদস্যরা। তবে সবকিছু স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের চোখের সামনে ঘটলেও এসব সম্পত্তি দেখভালের দায়িত্ব কার। কোন প্রকার বাঁধা না আসায় অনেকটা নির্বিঘ্নেই চলছে বেদখল কার্যক্রম। সম্প্র্রতি তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচর এলাকায় অবস্থিত হলমার্কের তারকাটা কারখানা নামে পরিচিত ভবনটি ভাঙ্গার…

Read More

আগামীকাল পহেলা বৈশাখ

১৩ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :আগামীকাল পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে কাল যুক্ত হবে নতুন বাংলা বর্ষ ১৪২৯।বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি আজ। চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি। আবার বাংলা বর্ষের শেষ দিনও। কাল বৃহস্পতিবার পয়লা বৈশাখ-নতুন বাংলা বর্ষ। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি।পয়লা বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, কুপম-ুকতা পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পয়লা বৈশাখের…

Read More

ডায়রিয়া প্রতিরোধে রাজধানীর ২৩ লাখ মানুষকে দেয়া হবে টিকা

১৩ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : ডায়রিয়ার প্রকোপ মোকাবিলায় রাজধানীর উপদ্রুত এলাকায় ২৩ লাখ মানুষকে মুখে খাওয়ার কলেরা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার বেলা সাড়ে ১১টায় দেশের চলমান ডায়রিয়া সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান। অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, দুই ডোজের এই টিকা কর্মসূচির প্রথম ডোজ দেওয়া হবে মে মাসে। সবমিলিয়ে ২৩ লাখ ডোজ টিকা দেওয়া হবে। পরবর্তী সময়ে দ্বিতীয় ডোজ দেওয়া হবে জুনে।তিনি জানান, প্রথম ধাপে রাজধানীর পাঁচটি এলাকায় এই টিকা কার্যক্রম…

Read More

বাংলা নববর্ষ উপলক্ষে সন্ধ্যায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

১৩ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, শেখ হাসিনা আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল গুলো সরাসরি সম্প্রচার করবে।আগামীকাল বৃহস্পতিবার পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Read More

ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

১৩ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। আজ বুধবার ভোর থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রেখেছেন চালকেরা। ট্রেন চলাচল বন্ধ থাকায় সারা দেশে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছেন। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা। রানিং স্টাফ বলতে ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড ও টিকিট পরিদর্শকদের (টিটি) বোঝানো হয়। ট্রেনচালক, সহকারী চালক, গার্ড ও টিটিরা ১৬০ বছর ধরে মাইলেজ সুবিধা পাচ্ছিলেন। অর্থাৎ…

Read More

দেশের বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা

১১ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :দেশের বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এমন অবস্থায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (২৩-৪৩ মিলিমিটার)…

Read More

উত্তাল পাকিস্তান

১১ এপ্রিল ২০২২(বিবিনিউজ ডেস্ক ) :অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছেন তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা। রবিবার দেশটির করাচি, পেশোয়ার, মালাকান্দ, মুলতান, খানেওয়াল, খাইবার, ঝাং, কোয়েটা, ওকারা, ইসলামাবাদ, লাহোর এবং অ্যাবোটাবাদের মতো শহরে বড় ধরনের বিক্ষোভ করেছেন পিটিআই সমর্থকরা। এছাড়াও সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে সারা দিয়ে বাজাউর, লোয়ার দির, শাংলা, কোহিস্তান, মানসেহরা, সোয়াত, গুজরাট, ফয়সালাবাদ, নওশেরা, ডেরা গাজী খান এবং মান্ডি বাহাউদ্দিনেও বিক্ষোভ হয়েছে।এর আগে ইমরান খান এক টুইট বার্তায় বলেছিলেন, “১৯৪৭ সালে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হয়। কিন্তু শাসন…

Read More

সাভারে পৃথক ঘটনায় ২ জনের লাশ উদ্ধার

১০ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :সাভারে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ এপ্রিল) সকালে ঢাকা আরিচা মহাসড়কের জোরপুল ও কাউন্দিয়া এলাকা থেকে ওই যুবকদের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ বলছে, সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় একটি পিকআপ ভ্যান ক্যাভার্ড ভ্যানকে চাপা দিয়ে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে চালক রাজু মিয়া মারা যায়। আহত অবস্থায় হেলপারের চিকিৎসা চলছে। পরে খবর…

Read More