০৮ মার্চ ২০২২(বিবিনিউজ ): দুবাই থেকে সাকিব আল হাসান দেশে ফেরার পর তার দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।টিভিসির শুটিংয়ে দুবাই যাবার আগে সাকিব বলেছিলেন, এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরে জন্য মানসিক ও শারীরিক অবস্থানে তিনি নেই।তিনি জানান, মানসিকভাবে খেলার আগ্রহ তৈরি হতে তার একটি বিরতি দরকার এবং বিসিবির সাথে আলোচনার পর, দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের জন্য দলে যোগ দিতে পারেন তিনি।সাকিব আরও বলেন, সফরের ব্যাপারে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের সাথে কথা বলেছেন। কিন্তু ইউনুস তাকে সিদ্ধান্ত নিয়ে ভাবতে দুই দিন সময় দিয়েছেন।বিষয়টি ইতিবাচকভাবে…
Read MoreDay: March 8, 2022
মায়ের মমতায় দেশ চালালে জনগণ পাশে থাকে : প্রধানমন্ত্রী
০৮ মার্চ ২০২২(বিবিনিউজ ):মায়ের মমতা নিয়ে দেশ পরিচালনা করলে অবশ্যই জনগণের সমর্থন পাওয়া যায় বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার দুবাই এক্সপো-২০২০ এর দুবাই প্রদর্শনী কেন্দ্রের সাউথ হলে নারীদের ভবিষ্যৎ পুর্ননির্ধারণ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নারীরা শুধুমাত্র নারীই নন, নারীরা একই সঙ্গে মা। আপনি যদি মায়ের মমতা নিয়ে দেশ পরিচালনা করেন তাহলে জনগণ অবশ্যই আপনাকে সমর্থন দিবে।’শেখ হাসিনা বলেন, তিনি জনগণের সমর্থন ও আস্থা অর্জন করতে পেরেছেন, যা উনার মূল শক্তি।‘জনগণ অনুধাবন করেছে…
Read Moreসয়াবিন তেল বেশি দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
০৮ মার্চ ২০২২(বিবিনিউজ ):বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের নির্ধারিত দাম ৮০০ টাকা। কিন্তু ওই তেল ৮২০ টাকায় বিক্রি করায় দোকানমালিক আবু সৈয়দকে ৩০ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে। একই সঙ্গে সয়াবিন তেলের এক লিটারের বোতলের দাম ৫ টাকা বেশি রাখায় নজরুল স্টোর নামের এক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কক্সবাজারের টেকনাফ পৌরসভার ওপরের বাজার এলাকায় এ অভিযান চালানো হয়েছে। অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী। এ সময় তাঁকে সহযোগিতা করেন টেকনাফ…
Read Moreবিএনপি কখনও ক্ষমতায় আসতে পারবে না: অ্যাডভোকেট কামরুল ইসলাম
০৮ মার্চ ২০২২(বিবিনিউজ ): স্বাধীনতাবিরোধী চক্র এখনও দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কামরুল ইসলাম বলেন, কয়দিন পরে বাংলাদেশ থেকে বিএনপির নাম পরিচয় মুছে যাবে। তারা আর কখনও ক্ষমতায় আসতে পারবে না। সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণিসহ আরও অনেকে।
Read More