২১ মার্চ ২০২২(বিবিনিউজ ) : মানিকগঞ্জের শিবালয়ে আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলের মাঠে ঠিকাদারী কাজের গাড়ী চাপায় এক শিক্ষার্থী ও শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার (২১ মার্চ) সকাল পৌনে ১১ টার দিকে উপজেলার টেপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন, ওই স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিবালয় উপজেলার টেপড়া গ্রামের সহিদুল ইসলামের মেয়ে জারিন তাসনিম (৭) ও বিদ্যালয়ের শিক্ষিকা উপজেলার ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ফাতেমা আক্তার। স্থানীয়রা জানায়, ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিই কোম্পানির ওই গাড়িটি স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠেই রাখতো। সকালে শিক্ষার্থীরা খাবার বিরতির সময় মাঠে আসে। এসময় গাড়ির…
Read MoreDay: March 21, 2022
চীনে ১৩৩ আরোহী নিয়ে বিধ্বস্ত উড়োজাহাজ
২১ মার্চ ২০২২(বিবিনিউজ ডেস্ক ) : দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে অজ্ঞাতসংখ্যক আরোহী হতাহত হয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে আজ সোমবার এসব কথা জানিয়েছে আল-জাজিরা। সিসিটিভি জানায়, গুয়ানসি অঞ্চলের উঝোউ শহরের প্রত্যন্ত অঞ্চলে বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে দুর্ঘটনাস্থলে অগ্নিকুণ্ডলী দেখা যায়। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। বিবিসি জানায়, পাহাড়ি অঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এমইউ-৫৭৩৫ ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ১টায় কুনমিং থেকে গুয়ানঝোউর উদ্দেশে ছেড়ে যায়। এরপর ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটরাডার-২৪ উড়োজাহাজটির অবস্থান ‘অজ্ঞাত’দেখায়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১টায় কুনমিং ছেড়ে আসার পর উড়োজাহাজটি…
Read Moreকান পাকা রোগের অন্যতম কারণ শিশুদের ফিডারে খাওয়ানো
২১ মার্চ ২০২২(বিবিনিউজ): একটা দেশের সুন্দর ভবিষ্যতের জন্য প্রয়োজন সু-নাগরিক। আর একজন সু-নাগরিক পেতে হলে শিশু বয়স থেকেই সন্তানকে সঠিকভাবে পরিচর্যা করা দরকার। এ জন্য সন্তান জন্মের পর থেকেই তার বেড়ে ওঠার প্রতি নজর দিতে হবে। বিশেষ করে শিশু বয়স থেকেই তার খাওয়ার প্রতি বিশেষ নজর দিতে হবে। সব সময় মনে রাখতে হবে- একটা শিশুর জন্য মায়ের দুধের কোন বিকল্প নেই। আজ কাল অনেকেই নাগরিক ব্যস্ততা কিংবা অনেক মা নিজের স্বাস্থ্যের কথা বিবেচনা করে শিশুকে মায়ের দুধের পরিবর্তে ফিডারে খাওয়ায়। যা মোটেই বিজ্ঞানসম্মত নয়। ফিডারে খাওয়ালে ছোট বয়স থেকেই বিভিন্ন…
Read Moreশতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
২১ মার্চ ২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের বৃহত্তম ১৩শ’ ২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের পর দেশের শতভাগ জনগণকে বিদ্যুতের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।পরিবেশ বান্ধব আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তির সাহায্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার মাধ্যমে বাংলাদেশ ‘মুজিব বর্ষে’ দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার সরকারের অঙ্গীকার বাস্তবায়ন করে আরেকটি মাইলফলক অর্জন করেছে। ‘মুজিব বর্ষ শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ।কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবে বাংলাদেশসহ সমগ্র বিশ্ব থমকে দেয়ার পর এটিই সশরীরে প্রধানমন্ত্রীর প্রথম কোনো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন।পায়রা ১৩শ’ ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি দক্ষিণ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার অন্তর্গত রামনাবাদ নদীর পাশে ২ দশমিক…
Read Moreচক্রের ফাঁদে হারিয়ে যাচ্ছে ফসলি জমি
২১ মার্চ ২০২২(বিবিনিউজ):প্রভাবশালীচক্রের ফাঁদে হারিয়ে যাচ্ছে ফসলি জমির মাটি। বিক্রি করা হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এমনই অভিযোগ উঠেছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে। অভিযোগসূত্র বলছে, চক্রটি জোর করে সরকারি জমির পাশাপাশি জোর করে হাত দিচ্ছে ব্যক্তিমালিকার জমিতেও। এতে করে বিপাকে পড়েছেন কৃষকরা। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও নাকি মেলেনি প্রতিকার। এলাকাবাসী জানায়, স্থানীয় একটি প্রভাবশালীচক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে জমির মাটি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ভোর থেকে রাত পর্যন্ত চলে এই মাটিকাটার কাজ। প্রশাসনের কাছে অভিযোগ করায় দেওয়া হচ্ছে ভয়ভীতি। এ বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা…
Read Moreঅনিশ্চয়তা সাকিবকে নিয়ে
২১ মার্চ ২০২২(বিবিনিউজ):দক্ষিণ আফ্রিকায় আসার দুই দিন পরই সাকিব আল হাসান শুনতে পান দুঃসংবাদটা। তাঁর মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সর্বশেষ গতকাল সাকিব জানলেন, অসুস্থ তাঁর সন্তানেরাও। এ অবস্থায় স্বাভাবিকভাবেই সফরের বাকি অংশে কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর খেলা। কাল রাতে জোহানেসবার্গে এমনও গুঞ্জন ছড়িয়ে পড়ে, অসুস্থ মা ও সন্তানদের পাশে থাকতে সাকিব হয়তো ওয়ানডে সিরিজ অসমাপ্ত রেখে দেশে ফিরে যেতে পারেন। তবে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে এই প্রতিবেদককে বলেন, ‘এখন সবাই মোটামুটি ভালো আছে।’ তাঁর দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে সাকিবের উত্তর, ‘এখনো এ…
Read More