০৭ মার্চ ২০২২(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু তাঁর অগ্নিময় ও প্রাণবন্ত ঐতিহাসিক ভাষণে দীর্ঘ দিনের লালিত স্বাধীনতা অর্জনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন।১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতাকামী লক্ষ…
Read More