০৯ মার্চ ২০২২(বিবিনিউজ ):আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম চেয়েছিলেন সাকিব আল হাসান। সে ব্যাপারে সিদ্ধান্ত নিতেই আজ বিকেলে ধানমন্ডিতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কার্যালয়ে সভায় বসেছিলেন বোর্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। সভায় সাকিবের অনুরোধ মেনে নিয়ে তাঁকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের জানান, ‘আমরা চাই সাকিব সব সংস্করণের ক্রিকেটেই খেলুক। কিন্তু সে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম চেয়েছে। তাকে চাপ দেওয়া ঠিক হবে না। সে কথা বিবেচনা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’…
Read MoreDay: March 9, 2022
ঢাকার ধামরাইয়ে উল্টো পথে চালানোয় ৩৫টি গাড়িকে জরিমানা
০৯ মার্চ ২০২২(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৩৫টি যানবাহনকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে একটি যাত্রী পরিবহন বাস ডাম্পিং করা হয়েছে। আজ বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিএ আদালত-৭-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন এ শাস্তিমূলক ব্যবস্থা নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। দুর্ঘটনা রোধে ও শৃঙ্খলা ফেরাতে মহাসড়কে বিআরটিএ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় আজ বেলা ১১টার দিকে মহাসড়কের ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময়…
Read Moreপ্রাক-প্রাথমিকের ক্লাস আগামী ১৫ মার্চ থেকে
০৯ মার্চ ২০২২(বিবিনিউজ ): করোনাভাইরাস পরিস্থিতির কারণে দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন ক্লাস হবে।আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, প্রথম শ্রেণির আগের এই শ্রেণিগুলোতে অনেক শিক্ষার্থী ভর্তির কিছু দিন পরই করোনা প্রাদুর্ভাবের দরুণ শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ হয়ে যায়। এই দুই বছর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের…
Read More