০২ মার্চ ২০২২(বিবিনিউজ ):রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধে, তাহলে তাতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে। রুশ বার্তা সংস্থা আরআইএ লাভরভকে উদ্ধৃত করে বলছে, ইউক্রেনের হাতে যদি পারমাণবিক অস্ত্র আসে তাহলে তা রাশিয়ার জন্য “সত্যিকারের হুমকি” তৈরি করবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এর আগেও আশঙ্কা প্রকাশ করেছেন যে পশ্চিমা শক্তির সমর্থন নিয়ে ইউক্রেন পরমাণু অস্ত্র হাত করার চেষ্টা করবে।মঙ্গলবার জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার পরিষদ এবং জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে ভিডিওর মাধ্যমে দেয়া এক ভাষণে লাভরভ এ কথা বলেন। তবে এই অভিযোগের স্বপক্ষে রুশ পররাষ্ট্রমন্ত্রী কোন প্রমাণ দেখাতে পারেননি।
Read MoreDay: March 2, 2022
সাংবাদিককে মাহমুদউল্লাহর প্রশ্ন
০২ মার্চ ২০২২(বিবিনিউজ ):টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা ভালো যায়নি। ব্যাটিংয়ে তিন ইনিংস মিলিয়ে ৪৩ রান করেছেন। মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের ধরন নিয়েও আলোচনা হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে ১৮ রানে ৪ উইকেট পড়ার পর ছয় নম্বরে নেমে ১৭ বল খেলে ৮ রান করে মাহমুদউল্লাহ আউট হন। দ্বিতীয় ম্যাচে দ্রুত রান তোলার চাহিদা মেটাতে ছিলেন ব্যর্থ। ৯ বল খেলেও মারতে পারেননি কোনো বাউন্ডারি। সেদিন অবশ্য ৬ রান করে অপরাজিত থাকেন। শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ব্যাটিংয়ে নেমেছিলেন। ওই মুহূর্তে ২৯ ওভারে ৪ উইকেট হারিয়ে দলের সংগ্রহ ছিল ১২৫। ৫৩ বল খেলে কোনো…
Read More