১৭ মার্চ ২০২২(বিবিনিউজ ডেস্ক): জাপানের পূর্ব উপকূলে বৃহস্পতিবার এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে চারজনের প্রাণহানি ঘটেছে ও শতাধিক মানুষ আহত হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।ফুকুশিমা উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৪। এতে একটি বুলেট ট্রেন লাইনচ্যুত হয়, বিভিন্ন মহাসড়কে ফাঁটল ধরে ও অনেক দোকানের তাক থেকে মালামাল ছিটকে পড়ে যেতে দেখা যায়।এ দিকে কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় স্বাভাবিকের চেয়ে সর্বোচ্চ ৩০ সেন্টিমিটার উচ্চতার সামুদ্রিক ঢেউ রেকর্ড করার পর বৃহস্পতিবার সকালের দিকে জাপানের উত্তর-পূর্ব বিভিন্ন এলাকায় সর্বোচ্চ এক মিটার উচ্চতার…
Read MoreDay: March 17, 2022
নতুনদের ছুড়ে ফেলার সংস্কৃতি থেকে বের হতে হবে : মাশরাফি
১৭ মার্চ ২০২২(বিবিনিউজ):পরীক্ষিত খেলোয়াড়দের এভাবে ছুড়ে ফেলে নতুনদের চেষ্টা করা আবার নতুনদের ছুড়ে ফেলা, এই সংস্কৃতি থেকে বাংলাদেশ দলের বের হতে হবে বলে মনে করেন দেশের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি বলেন, এনামুল হক বিজয়রা হারিয়ে গেছেন। সৌম্য সরকারের মতো খেলোয়াড়ও হারিয়ে যাওয়ার পথে। তাদের বিকল্প হিসেবে যাদের আনা হচ্ছে, তারাও থিতু হতে পারছেন না। এক-দুই সিরিজ দেখে বাদ দেওয়া হয়েছে সাইফ হাসান, শামীম পাটোয়ারীদের। ২০১৫ সালের দিকে বাংলাদেশের ওয়ানডে দল হঠাৎ সমীহের কাতারে চলে আসে। ওয়ানডে বিশ্বকাপেও দারুণ খেলে বাংলাদেশ। তারপর এই ফরমেটে অনেকটাই দাঁড়িয়ে গেছে…
Read Moreকরোনায় দেশে টানা তিনদিন মৃত্যুশূন্য
১৭ মার্চ ২০২২(বিবিনিউজ): গত ৭২ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর মোট সংখ্যা ২৯ হাজার ১১২ অপরিবর্তিত রয়েছে। ফলে টানা তিনদিন করোনায় মৃত্যুশূন্য রয়েছে দেশ।এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জনে। শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ।আজ বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন।২৪…
Read Moreবঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
১৭ মার্চ ২০২২(বিবিনিউজ): রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।রাষ্ট্রপতি হামিদ প্রথমে এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।পুষ্পস্তবক অর্পণের পর তাঁরা জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং এ সময় বিউগেলে করুণ সুর বেজে ওঠে।এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান…
Read More