বাংলাদেশে পৌঁছেছে নাবিক হাদিসুরের মরদেহ, আগামীকাল জানাযা

১৪ মার্চ ২০২২(বিবিনিউজ ): ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত ‘এম ভি বাংলা’র সমৃদ্ধি জাহাজের নাবিক থার্ড ইঞ্জিনিয়ার (তৃতীয় প্রকৌশলী) মো. হাদিসুর রহমানের মরদেহ ঢাকায় পৌঁছেছে।আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, আজ সোমবার দুপুর ১২টা ৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুখারেস্ট থেকে তার্কিশ এয়ারলাইসন (টিকে-৭২২) একটি ভাড়া করা ফ্লাইটে হাদিসুরের মরদেহ ঢাকায় এসে পৌঁছে।হাদিসুরের মরদেহ নিতে ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স, চাচাতো ভাই সোহাগ হাওলাদার, খালা শিরীন আক্তার মমতাজ ও বরগুনা ২ আসনের সংসদ সদস্য সরকার হাসানুর…

Read More

বঙ্গবন্ধু সকল যুগেই প্রাসঙ্গিক ও সমকালীন : পরশ

১৪ মার্চ ২০২২(বিবিনিউজ ): আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুধু ১৯৭১ সালে বাঙালি জাতিকেই অনুপ্রাণিত করেছিল তা নয়, বরং এই ভাষণ যুগে যুগে বিশ্বের সকল অবহেলিত, বঞ্চিত ও স্বাধীনতাকামী জাতি-গোষ্ঠীকে অনুপ্রেরণা জোগাতে থাকবে।আজ সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টুঙ্গিপাড়ায় আগামী ২২ মার্চ আওয়ামী যুবলীগের কর্মসূচি সফল করার লক্ষ্যে ১০টি জেলার প্রতিনিধিবৃন্দের সাথে আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।বৈঠকে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, নড়াইল, খুলনা, খুলনা মহানগর, বাগেরহাট ও…

Read More

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

১৪ মার্চ ২০২২(বিবিনিউজ ): পাকিস্তানকে হারিয়ে নারী ওয়ানডে বিশ^কাপে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ।অভিষেক বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ ৯ রানে হারিয়েছে উপমহাদেশের দল পাকিস্তানকে। পুরুষ বিশ্বকাপেও নিজেদের প্রথম আসরে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে ও নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।নিজেদের অভিষেক বিশ্বকাপ প্রথম জয়ের সন্ধানে হ্যামিল্টনে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাট হাতে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও শারমিন আকতার। ৮ দশমিক ৫ ওভারে ৩৭ রানের জুটি…

Read More