১৯ মার্চ ২০২২(বিবিনিউজ): দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ম্যাচ জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট দল। গতরাতে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ঐতিহাসিক এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে ১৯ ম্যাচ খেলেও কোন জয় পায়নি টাইগাররা। ২০তম ম্যাচে এসে অবশেষে অধরা জয়ের দেখা পেল বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে লিটন দাস-সাকিব আল হাসান ও ইয়াসির আলির হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৪ রান করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয়…
Read MoreDay: March 19, 2022
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আর নেই
১৯ মার্চ ২০২২(বিবিনিউজ):সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ আর নেই। আজ সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার বয়স হয়েছিল ৯২ বছর।সাহাবুদ্দীন আহমদের দুই ছেলে গুলশানের বাসায় বাবার সঙ্গেই থাকেন। তার দুই মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রয়েছেন।দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে ২০১৮ সালে ৮০ বছর বয়সে মারা যান সাহাবুদ্দীন আহমদের স্ত্রী আনোয়ারা আহমদ।তাদের ৫ সন্তানের মধ্যে সবার বড় ড. সিতারা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। তিনি ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মারা…
Read Moreআত্মহত্যার প্ররোচনা মামলার ৪ আসামী গ্রেফতার
১৯ মার্চ ২০২২(বিবিনিউজ):রংপুরের পীরগাছায় ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারভুক্ত ৪ আসামীকে সাভারের হেমায়েতপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-৪। পরে গ্রেফতারকৃতদের রংপুরের পীরগাছা থানায় হস্তান্তর করা হয়।দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব তথ্য জানায় র্যাব-৪।সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৪ আরো জানায়, গত ১২ই ফেব্রুয়ারি সকালে রংপুরের পীরগাছায় ইমরোজ হোসেন রনি নামে এক যুবক ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যা করেন। এছাড়া আত্মহত্যার সময় ওই যুবক ফেসবুক লাইভে তিনি তার আত্মহত্যার জন্য স্ত্রী, শ্বশুর, চাচা শ্বশুর ও ভায়রা ভাই সহ শ্বশুরবাড়ির আরো কিছু সদস্যকে দায়ী করেন। এই ঘটনায় নিহতের স্বজন মামলা দায়ের…
Read More