এশিয়া-প্যাসিফিক দেশগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

১০ মার্চ ২০২২(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণা ও শিক্ষা এবং উচ্চ প্রযুক্তির হস্তান্তর ও বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন।তিনি বলেন. ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো উচিত।’প্রধানমন্ত্রী জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৩৬ তম আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর পেশকৃত তিনটি সুপারিশের মধ্যে প্রথম সুপারিশে এ কথা বলেন।তিনি তাঁর দ্বিতীয় পয়েন্টে বলেছেন, জৈব-প্রযুক্তি, ন্যানো প্রযুক্তি, এবং রোবোটিক্সের মতো প্রযুক্তি কৃষি খাতে উচ্চ প্রযুক্তির হস্তান্তর ও বিনিময়ের মাধ্যমে এ অঞ্চলের ফাওর’ সদস্য রাষ্ট্রগুলোর…

Read More

ছাত্রলীগকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ত্রাণ প্রতিমন্ত্রীর

১০ মার্চ ২০২২(বিবিনিউজ):ঢাকার নবগঠিত আশুলিয়া থানা ছাত্রলীগের নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নবগঠিত নেতাকর্মীদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে খুনিরা দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল।’ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর হত্যাকারী দণ্ডপ্রাপ্ত আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।…

Read More

রমজান মাসে অতি লাভ না করার আহ্বান সেতুমন্ত্রীর

১০ মার্চ ২০২২(বিবিনিউজ):আসন্ন পবিত্র রমজান মাসে জনগণকে জিম্মি করে অতি লাভ ও লোভে ব্যবসা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অবৈধভাবে পণ্য মজুতদারি, সংরক্ষণ এবং যেকোনো সিন্ডিকেট গঠন থেকেও বিরত থাকতে হবে। তিনি আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংকালে ব্যবসায়ীদের প্রতি এ আহ্বান জানান। বাজারে যেকোনো ধরনের জনস্বার্থবিরোধী সিন্ডিকেটের অস্তিত্ব শেখ হাসিনা মেনে নেননি, নিবেন না এবং প্রশ্রয়ও দেবেন না বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, যেসব ব্যবসায়ী রমজানকে টার্গেট করে জনস্বার্থবিরোধী এবং বাজার অস্থিতিশীল করার কাজ করেন, তাঁদের সতর্ক হওয়ার…

Read More