আত্মহত্যার প্ররোচনা মামলার ৪ আসামী গ্রেফতার

১৯ মার্চ ২০২২(বিবিনিউজ):রংপুরের পীরগাছায় ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারভুক্ত ৪ আসামীকে সাভারের হেমায়েতপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। পরে গ্রেফতারকৃতদের রংপুরের পীরগাছা থানায় হস্তান্তর করা হয়।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব তথ্য জানায় র‌্যাব-৪।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৪ আরো জানায়, গত ১২ই ফেব্রুয়ারি সকালে রংপুরের পীরগাছায় ইমরোজ হোসেন রনি নামে এক যুবক ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যা করেন। এছাড়া আত্মহত্যার সময় ওই যুবক ফেসবুক লাইভে তিনি তার আত্মহত্যার জন্য স্ত্রী, শ্বশুর, চাচা শ্বশুর ও ভায়রা ভাই সহ শ্বশুরবাড়ির আরো কিছু সদস্যকে দায়ী করেন। এই ঘটনায় নিহতের স্বজন মামলা দায়ের করলে আত্মগোপনে চলে যায় আসামীরা।
পরে র‌্যাব-৪ এর একটি দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় সাভারের হেমায়েতপুরের একতা হাউজিং এলাকা থেকে আত্মহত্যার প্ররোচনা মামলার শাজাহান ইসলাম, ইমদাদুল হক, শামীমা ইয়াসমিন এবং বিথী আক্তার নামে এজাহারভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আত্মহত্যার প্ররোচনা দেবার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব-৪।
অপরদিকে গাজীপুরের পানিশাইল এলাকায় নিজাম উদ্দিন নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মুল আসামী সোহেলকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৪।

Related posts

Leave a Comment