০৮ মার্চ ২০২২(বিবিনিউজ ): স্বাধীনতাবিরোধী চক্র এখনও দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
কামরুল ইসলাম বলেন, কয়দিন পরে বাংলাদেশ থেকে বিএনপির নাম পরিচয় মুছে যাবে। তারা আর কখনও ক্ষমতায় আসতে পারবে না।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণিসহ আরও অনেকে।
