২৬ মার্চ ২০২২(বিবিনিউজ):মৌলভীবাজারের কুলাউড়ায় টিলার মাটি ধসে তিন শিশু–কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর এলাকায় অবস্থিত ভাটেরা রবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজন হলো পশ্চিম ইসলামনগর এলাকার বাসিন্দা তছলিম মিয়ার ছেলে সুমন আহমদ (১৫), আবদুস ছালামের ছেলে নাহিদ আহমদ (১৪) ও আবদুল করিমের ছেলে আবদুল কবির (৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন শিশু–কিশোর বেলা দুইটার দিকে রবার বাগানের ভেতরে ঘাগরাছড়া টিলায় পাখি ধরতে একটি গর্তে ঢুকে পড়ে। একপর্যায়ে টিলার মাটি ধসে তারা গুরুতর অহত হয়। পরে পার্শ্ববর্তী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় তারা।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় তিন কিশোরের মৃত্যুর বিষযটি নিশ্চিত করে আজ বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে।
