আগামীকাল ভয়াল ২৫ মার্চ

২৪ মার্চ ২০২২(বিবিনিউজ ) : আগামীকাল ভয়াল ২৫ মার্চ। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিনের শেষে এক ভয়াল বিভীষিকাময় রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালী জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।বাঙালীর স্বাধীনতার আকাক্সক্ষাা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা, যা এ বছরই ৫০ বছর পূর্ণ করল।২৫ মার্চ গণহত্যা…

Read More

দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

২৪ মার্চ ২০২২(বিবিনিউজ ) : পেসার তাসকিন আহমেদের বোলিং নৈপুন্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল।বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো তামিম ইকবালের দল।এই নিয়ে সপ্তমবারের মত বিদেশের মাটিতে দ্বিপাক্ষীক সিরিজ জয়ের দেখা পেলো বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই নিয়ে দ্বিতীয়বার দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা। এর আগে ২০১৫ সালে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিলো মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।তৃতীয় ও শেষ…

Read More

চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ১ হাজার কোটি টাকা বরাদ্দ : প্রধানমন্ত্রী

২৩ মার্চ ২০২২(বিবিনিউজ ) :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশের চলচ্চিত্র শিল্পকে আরও সমৃদ্ধ করার অংশ হিসেবে জেলা এবং উপজেলা পর্যায়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সিনেমা হল বা সিনেপ্লেক্স স্থাপনের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।তিনি বলেন, ‘এখন তথ্য প্রযুক্তির যুগ। চলচ্চিত্র শিল্প ছিল অ্যানালগ যা আমি ডিজিটাল করতে চাই। আমরা এই লক্ষ্যে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছি। আমি জেলা ও উপজেলা পর্যায়ে সব আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সিনেমা হল বা সিনেপ্লেক্স নির্মাণ করতে চাই।’প্রধানমন্ত্রী আজ সকালে নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০’ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ…

Read More

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান করলেন প্রধানমন্ত্রী

২৩ মার্চ ২০২২(বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কন্দ্রে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০’ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন।প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশি চলচ্চিত্র শিল্পীদের সর্বোচ্চ অবদানের স্বীকৃতি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই পুরস্কার বিতরণ করেন।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আজ সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।প্রধানমন্ত্রীর পক্ষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সভাপতিত্বেই অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন তথ্য ও…

Read More

তীব্র যানজটে নাকাল নগরবাসী

২৩ মার্চ ২০২২(বিবিনিউজ ) :কয়েক দিন ধরেই চলছে রাজধানীর সড়কে তীব্র যানজট। নগর জীবন যেন স্থবির হয়ে পড়েছে সড়কে। ঘণ্টার পর ঘণ্টা কাটছে রাস্তায়। একদিকে যানজট অন্যদিকে মাথার ওপর চৈত্রের উত্তপ্ত সূর্য। এতেই নাকাল নগরবাসী। আর অসহনীয় এ পরিস্থিতি থেকে মুক্তি চান নগরবাসী। অফিসগামী কিংবা জরুরি কাজে যারা বাহিরে বেরিয়েছেন তারমধ্যে আবার অনেকেই হেঁটে পার হচ্ছেন দীর্ঘপথ। গত কয়েকদিনের তীব্র যানজটে যাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য। সকাল থেকেই রাজধানীর রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, ১০ মিনিটের রাস্তা পেরুতেই কেটে যাচ্ছে কয়েক ঘণ্টা। কাজে বের…

Read More

ডায়াবেটিস হওয়ার নতুন কারণ আবিষ্কার বাংলাদেশি বিজ্ঞানীদের

২৩ মার্চ ২০২২(বিবিনিউজ ) :ডায়াবেটিস হওয়ার অনেক কারণ আছে। তবে এবার নতুন একটি কারণ আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। আজ বুধবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আবিষ্কারের তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, গবেষণার মাধ্যমে ডায়াবেটিসের নতুন যে কারণ আবিষ্কার করা হয়েছে, সেটি হলো আইএপি (ইন্টেস্টিনাইল অ্যালকেলাইন ফসফেটাস) কমে যাওয়া। আর আইএপি কমে যাওয়া ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ। আবিষ্কারের এ বিষয় ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসায় বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। মূল গবেষক মধু এস মালো সাংবাদিকদের বলেন, গত ৫ বছরে ৩০ থেকে ৬০…

Read More

নোয়াখালীতে সম্পত্তি নিয়ে সন্তানদের বিরোধ, ২২ ঘণ্টা পর বাবার লাশ দাফন

২৩ মার্চ ২০২২(বিবিনিউজ ) :নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ছোট ছেলে ও তাঁর স্ত্রী ও সন্তানদের নামে সম্পত্তি লিখে দেওয়ায় বৃদ্ধ আবদুল মান্নানের লাশ দাফনে বাঁধা দেয় অন্য সন্তানেরা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার রাত ৮টার দিকে লাশ দাফন করা হয়। মঙ্গলবার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের পশ্চিম হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েক বছর আগে বৃদ্ধ আবদুল মান্নান তাঁর ছোট ছেলে আবুল কালামের স্ত্রী জাহানরা বেগম ও সন্তানদের নামে ৩৯…

Read More

মানিকগঞ্জের পিকআপচাপায় শিক্ষিকাসহ নিহত ২

২১ মার্চ ২০২২(বিবিনিউজ ) : মানিকগঞ্জের শিবালয়ে আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলের মাঠে ঠিকাদারী কাজের গাড়ী চাপায় এক শিক্ষার্থী ও শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার (২১ মার্চ) সকাল পৌনে ১১ টার দিকে উপজেলার টেপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন, ওই স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিবালয় উপজেলার টেপড়া গ্রামের সহিদুল ইসলামের মেয়ে জারিন তাসনিম (৭) ও বিদ্যালয়ের শিক্ষিকা উপজেলার ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ফাতেমা আক্তার। স্থানীয়রা জানায়, ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিই কোম্পানির ওই গাড়িটি স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠেই রাখতো। সকালে শিক্ষার্থীরা খাবার বিরতির সময় মাঠে আসে। এসময় গাড়ির…

Read More

চীনে ১৩৩ আরোহী নিয়ে বিধ্বস্ত উড়োজাহাজ

২১ মার্চ ২০২২(বিবিনিউজ ডেস্ক ) : দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে অজ্ঞাতসংখ্যক আরোহী হতাহত হয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে আজ সোমবার এসব কথা জানিয়েছে আল-জাজিরা। সিসিটিভি জানায়, গুয়ানসি অঞ্চলের উঝোউ শহরের প্রত্যন্ত অঞ্চলে বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে দুর্ঘটনাস্থলে অগ্নিকুণ্ডলী দেখা যায়। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। বিবিসি জানায়, পাহাড়ি অঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এমইউ-৫৭৩৫ ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ১টায় কুনমিং থেকে গুয়ানঝোউর উদ্দেশে ছেড়ে যায়। এরপর ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটরাডার-২৪ উড়োজাহাজটির অবস্থান ‘অজ্ঞাত’দেখায়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১টায় কুনমিং ছেড়ে আসার পর উড়োজাহাজটি…

Read More

কান পাকা রোগের অন্যতম কারণ শিশুদের ফিডারে খাওয়ানো

২১ মার্চ ২০২২(বিবিনিউজ): একটা দেশের সুন্দর ভবিষ্যতের জন্য প্রয়োজন সু-নাগরিক। আর একজন সু-নাগরিক পেতে হলে শিশু বয়স থেকেই সন্তানকে সঠিকভাবে পরিচর্যা করা দরকার। এ জন্য সন্তান জন্মের পর থেকেই তার বেড়ে ওঠার প্রতি নজর দিতে হবে। বিশেষ করে শিশু বয়স থেকেই তার খাওয়ার প্রতি বিশেষ নজর দিতে হবে। সব সময় মনে রাখতে হবে- একটা শিশুর জন্য মায়ের দুধের কোন বিকল্প নেই। আজ কাল অনেকেই নাগরিক ব্যস্ততা কিংবা অনেক মা নিজের স্বাস্থ্যের কথা বিবেচনা করে শিশুকে মায়ের দুধের পরিবর্তে ফিডারে খাওয়ায়। যা মোটেই বিজ্ঞানসম্মত নয়। ফিডারে খাওয়ালে ছোট বয়স থেকেই বিভিন্ন…

Read More