২০ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): আগামীকাল ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । মাতৃভাষা আন্দোলনের ৭০ পূর্ণ হবে বছর হবে এদিন।রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে।এদিন রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হবে। এছাড়াও কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানানো হবে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং…
Read MoreMonth: February 2022
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
১৯ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের ফায়ার সার্ভিস সদস্য মো. বাবুল হোসেনের বাড়িতে। প্রেমিকের পরিবারের লোকজন ওই প্রেমিকাকে বেধড়ক মারধর করে বাড়ির বাইরে রাস্তায় বের করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিয়ের প্রলোভন দিয়ে গাঙ্গুটিয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের মো. জয়নাল আবদীনের ছেলে ফায়ার সার্ভিস কর্মী মো. বাবুল হোসেন একই ইউনিয়নের এক মেয়ের সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ে না করে নানা টালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকলে প্রেমিকের প্রতি ক্ষুব্ধ হন ওই তরুণী। এরই জের ধরে ওই প্রেমিকা…
Read Moreসাভারে দু’জনের লাশ উদ্ধার
১৭ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):সাভারে মিতু আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের নালিয়ারসুর এলাকা থেকে ওই গৃহবধূকে এসিড পানের পর আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করেন ওই গৃবধূর স্বামী নজরুল ইসলাম সোহাগ। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মত্যু হলে সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। অপরদিকে সাভারের এনাম…
Read Moreএবার নিবন্ধন ছাড়াই টিকা
১৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নেই, এমন ব্যক্তিরাও করোনার প্রথম ডোজের টিকা নিতে পারবেন। ২৬ ফেব্রুয়ারির মধ্যে তাঁরা সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। ২৬ ফেব্রুয়ারি এক দিনে এক কোটি মানুষকে টিকা দেওয়া হবে। সেদিনও টিকা পেতে কোনো ধরনের নিবন্ধন, কাগজপত্র লাগবে না। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনলাইনে অনুষ্ঠিত হয়। বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক মো. শামসুল হক করোনার টিকাবিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন। ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শামসুল হক বলেন,…
Read Moreভারতের বিখ্যাত সঙ্গীত রচয়িতা ও গায়ক বাপ্পি লাহিড়ী আর নেই
১৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ডেস্ক ):প্রয়াত হলেন ভারতীয় বিখ্যাত সঙ্গীত রচয়িতা ও গায়ক বাপ্পি লাহিড়ী।তার বয়স হয়েছিল ৬৯ বছর। নিউজ এজেন্সি পিটিআই জানায়, মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই শিলাপী। মঙ্গলবার রাতে জহুর ক্রিটিকেয়ার হাসপাতালে লাহিড়ীর মৃত্যু হয়।পিটিআইকে হাসপাতালের পরিচালক ডা. দীপক নামজোশি জানান, “লাহিড়ী একমাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং সোমবার তাকে ছেড়ে দেয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার তার স্বাস্থ্যের অবনতি হয় এবং তার পরিবার একজন ডাক্তারকে তাদের বাড়িতে ডাকেন, পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার একাধিক স্বাস্থ্য সমস্যা ছিল। মধ্যরাতের কিছু আগে ওএসএ’র (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া) কারণে…
Read Moreউন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রেখে উন্নত বাংলাদেশ গড়ে তুলবো
১৫ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ‘উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ’ আমরা গড়ে তুলবো। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। সেই মর্যাদা ধরে রেখে বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো। সেই লক্ষ্য নিয়ে আমরা প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ প্রণয়ন করেছি।’ আজ মঙ্গলবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ বা জলবায়ুর অভিঘাত থেকে বাংলাদেশকে রক্ষা করে, এ বদ্বীপটাতে ভবিষ্যৎ প্রজন্ম যেন যুগ যুগ ধরে সুন্দরভাবে…
Read Moreপদ আঁকড়ে থাকার চেষ্টায় জাবি ভিসি
১৪ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) গণতান্ত্রিকভাবে সুসংহত না করেই মেয়াদের শেষের দিকে এসে জাবি ভিসি নির্বিচারে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ এবং নানা ছলচাতুরীর মাধ্যমে পদ আঁকড়ে ধরে থাকার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ফোরামের সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান সাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের দ্বিতীয় মেয়াদ আগামী ২রা মার্চ শেষ হতে চললেও বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তিনি প্যানেল নির্বাচনের আয়োজন করছেন না। বিজ্ঞপ্তিতে…
Read Moreমাদক সেবনে বাধা দেওয়ায় সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে নির্যাতন
১৪ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):মাদক সেবনে বাধা দেওয়ায় সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বাড়িতে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এঘটনায় পুলিশ অভিযুক্ত ওই দম্পতিকে আটক করেছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, নামা গেন্ডা মহল্লার বাসিন্দা সারোয়ার হোসেন দীর্ঘদিন ধরে প্রকাশ্যে নেশা করে আসছিলেন। পরে ওই ব্যক্তির বাড়ির প্রতিবেশী জামিয়া ইয়াসিনিয়া আরাবিয়া মাদ্রাসার হিফজু বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক (১৩) নেশা করতে বাধা দিলে রাতে মাদ্রাসার পাশ থেকে ওমর ফারুককে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে অভিযুক্ত সারোয়ার হোসেন ও তার স্ত্রী লাবনী…
Read Moreসাভারের আশুলিয়ায় বিষাক্ত কেমিক্যালে গুড় তৈরি, কারখানা সিলগালা
১৪ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):বিষাক্ত কেমিক্যাল দিয়ে গুড় তৈরির অভিযোগে সাভারের আশুলিয়ায় একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নে বুলবুল মিয়া নামের এক ব্যক্তির গুড় কারখানাটি সিলগালা করে দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এলাকাবাসী জানায়, শিমুলিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে বুলবুল মিয়া নামের ওই ব্যক্তি প্রশাসনের চোখ ফাকি দিয়ে বিষাক্ত কেমিক্যাল দিয়ে গুড় তৈরি করে বাজারজাত করে আসছিলো। এলাকাবাসীর অভিযোগে ভিত্তিতে সকালে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে কারখানাটির মালিক…
Read Moreবিএনপি নির্বাচন কমিশন ও সার্চ কমিটি নিয়ে মিথ্যাচার করছে : সেতুমন্ত্রী
১৪ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনমনে ধোয়াশা সৃষ্টির লক্ষ্যে বিএনপি প্রতিনিয়ত নির্বাচন কমিশন ও সার্চ কমিটি নিয়ে নির্লজ্জ মিথ্যাচার ও বিভ্রান্তিকর মন্তব্য প্রদান করে চলেছে।আজ সোমবার গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনমনে ধোয়াশা সৃষ্টির লক্ষ্যে প্রতিনিয়ত নির্বাচন কমিশন ও সার্চ কমিটি নিয়ে নির্লজ্জ মিথ্যাচার ও বিভ্রান্তিকর মন্তব্য প্রদান করে চলেছে। অথচ আমরা সকলেই জানি, নির্বাচন অনুষ্ঠান নির্বাচন কমিশনের কাজ।’তিনি বলেন, ‘নির্বাচন কমিশন দেশের সংবিধান ও প্রচলিত আইনের মধ্য থেকেই নির্বাচন…
Read More