এফডিসিতে লাগাতার কর্ম বিরতির ঘোষণা দিল চলচ্চিত্রের ১৭ সংগঠন

২৯ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে চলচ্চিত্রের ১৭ সংগঠনের সদস্যদের প্রবেশ করতে না দেওয়ায় লাগাতার কর্ম বিরতির ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) এ ঘোষণা দেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

এ সময় তিনি এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমীনের অপসারণ দাবি করেন। তার অপসারণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্ম বিরতি চলবে। রবিবার (৩০ জানুয়ারি) থেকে মানববন্ধনও করবেন তারা।

একই সঙ্গে শিল্পী সমিতির নির্বাচনের এবারের কমিশনার পীরজাদা হারুনকে চলচ্চিত্র থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি সিনেমায় আর অভিনয় করতে পারবেন না বলেও জানান সোহানুর রহমান সোহান।

Related posts

Leave a Comment