দেশব্যাপী বিএনপির বিক্ষোভ আজ

113120_bnডেস্ক রিপোর্ট: গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ৭ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আজ রবিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি।  শনিবার বেলা পৌনে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। রুহুল কবির রিজভী বলেন, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আজকের সমাবেশ কর্মসূচি ঠেকাতে ক্ষমতাসীনদের বর্বর পদক্ষেপের প্রতিবাদে রবিবার সারাদেশে জেলা সদর ও মহানগরে এবং ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
প্রসঙ্গত,  ২০১৪ সালে ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। এরপর থেকেই ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস হিসাবে পালন করে আসছে দলটি। ২০১৬ সালে ৫ জানুয়ারি নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি পেলেও এবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান এবং নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়েও অনুমতি পায়নি দলটি।

 

 

 

 

মিতু/বিবি নিউজ/৯৯১

Related posts

Leave a Comment