সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যার প্রধান আসামীর সহযোগী সেলিম গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার,২৩ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় বখাটের উপর্যুপরি ছুরিকাঘাত স্কুলছাত্রী নীলা রায় হত্যাকান্ডের ঘটনায় সেলিম পালোয়ান নামের এক আসামীকে আটক করেছে পুলিশ (২৮)। তবে এঘটনায় এখনো পলাতক রয়েছে হত্যাকান্ডের মুল আসামী কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমান। আটক সেলিম পালোয়ান সাভার পৌরসভার পালপাড়া এলাকার হাফেজ পালোয়ানের ছেলে।
বুধবার সকালে মানিকগঞ্জের আরিচা থেকে আটক করা হয় তাকে।পুলিশ বলছে,হত্যাকান্ডের সময় সেলিম পালোয়ান সরাসরি মিজানুর রহমানের সাথে স্কুল ছাত্রীকে হত্যাকান্ডে অংশ নেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের সন্ধানে অভিযান চলছে। আজ দুপুরে আটক আসামীকে আদালতে প্রেরণ করা হবে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।
ইতোমধ্যে আলোচিত এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

Related posts

Leave a Comment