
ষ্টাফ রিপোর্টার, ৯ সেপ্টেম্বর,২০২০ (বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে,সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ধলেশ্বরী নদীতে গোসল করতে নামের কয়েকজন তরুণ ও তরুণী। এসময় পানিতে ডুবে এক তরুণী ও এক যুবকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাদের লাশ উদ্ধার করেছে।
অন্যদিকে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে এক গৃহবধু ও এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ওই গৃহবধুর স্বামী ও শ^শুর পলাতক রয়েছে। এছাড়া আশুলিয়ার বগাবাড়ি এলাকায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে,নিহতরা কিভাবে মারা গেছে বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।
