স্টাফ রিপোর্টার, ৭ ডিসেম্বর, ২০২৩ (বিবিনিউজ): সাভারে অবৈধ ভাবে পরিবেশ দূষণ করে গড়ে উঠেছে তিনটি পাথর ভাঙার মিক্সার কারখানা। ফসলি জমি ও বাসা বাড়ির পাশে এসব মিক্সার কারখানা গড়ে উঠায় বিকট শব্দ ও দুগন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। সেখানে এলাকাবাসীর টেকা যেন দায় হয়ে পড়েছে। মিক্সার কারখানার বিকট শব্দ ও ধুলা বালির কারণে মসজিদে নামাজ পড়া ব্যহত হচ্ছে প্রতিনিয়ত। কারখানাগুলোর ধুলা বালিতে বাড়ি ঘরের টিন দেওয়াল নষ্ট হয়ে যাচ্ছে। এমন দূষিত কারখানা দেখেও যেন না দেখার ভান করছে প্রশাসন। কারখানা বন্ধে নেই কোন পদক্ষেপ। এলাকাবাসী জানায়,সাভারের বিরুলিয়া ইউনিয়নের খেয়াঘাট ও বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকায় তিনটি পাথর ভাঙার মিক্সার কারখানা গড়ে উঠেছে প্রায় তিন বছর আগে। এসব কারখানার অসাধু মালিকরা হচ্ছেন রাজু,মামুন,জুয়েল ও রানা নামের চার জন ব্যক্তি। বাসা বাড়ি ও ফসলি জমির পাশে এসব কারখানা গড়ে উঠায় দূষিত হচ্ছে পরিবেশ। কারখানার আশে পাশে গাছ গাছালি নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এইসব কারখানাগুলো। কারখানা গুলোর ধুলা বালি চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এসব কারখানাগুলোতে শিশু শ্রমিকরাও কাজ করছে যা অন্যায়। এছাড়া সড়কে মিক্সা কারখানার গাড়িগুলো যাতায়াতের সময় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
সরজমিনে গিয়ে কারখানাগুলোতে দেখা যায়, পরিবেশ দূষণের এমন বেহাল চিত্র। সেখানে কারখানার কাজ পুরোদমে চলছে। পাথরগুলো নিয়ে যাচ্ছে শিশুরা সেই পাথরগুলো আবার মেশিনের ভেতরে ঢেলে দেওয়া হচ্ছে। মেশিনের প্রচ- শব্দে সেখানে দাঁড়িয়ে থাকায় দায়। এছাড়া মেশিন থেকে নিমিত্ত দূষিত পানি যাচ্ছে পাশের ফসলি জমিতে। আর জমিতে ফসল হচ্ছে না। এতে করে বিপাকে পড়েছে কৃষকরা। বড় বড় এসব পাথর ভাঙার পর দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।
নামসর্বস্ব এসব অবৈধ কারখানা দীর্ঘদিন ধরে সরকারি অনুমতি ছাড়পত্র ছাড়ায় চালিয়ে আসছে তারা। শিশু-কিশোরা যখন লেখাপড়া করবে, তখন এই কারখানা গুলো তাদের টাকার লোভ দেখি তারা অল্প ব্যয়ে শ্রমিক জোগাড় করে নিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান এই মিক্সার কারখানা গুলোর শব্দ ও ময়লা পানির দুর্গন্ধে এখানে বসবাস করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ঘরের জানালা খোলা যায় না। দুর্গন্ধে ছেলে-মেয়েদের মাঝে মধ্যে ডায়রিয়া আর বমি হয়ে থাকে। এই কারখানার দুর্গন্ধে ও শব্দে বসাবাসের অনেক অসুবিধা হচ্ছে। এসব কারখানা গুলোর বিরুদ্ধে এলাকাবাসী অভিযোগ দিয়েছে সাভার উপজেলা প্রশাসনের কাছে। এলাকাবাসী অবিলম্বে এসব অবৈধ কারখানা বন্ধ করে দিয়ে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
অবৈধ এসব কারখানার মালিকরা বলেন,প্রশাসনকে ম্যানেজ করেই তারা এসব কারখানা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, এসব কারখানার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাভারে অবৈধ ভাবে গড়ে উঠেছে তিনটি পাথর ভাঙার মিক্সার কারখানা
