স্টাফ রিপোর্টার,২৬ আগস্ট(বিবিনিউজ): আজ (শনিবার) সকালে সাভারের বাড্ডা স্কুল মাঠে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাৎবার্ষিকী উপলক্ষে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, টিসিবির পণ্য ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
ইউএনএফের নির্বাহী পরিচালক তোফায়েল হোসেন তোফাসানি’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা, সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ, সাভার পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাগর সাহা, পৌর যুবলীগ নেতা জনা হালদার, পল্লী বিদ্যুতের আঞ্চলিক পরিচালক জসিম উদ্দিন, শুকুরজান জিন্নত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আহমেদ, বাড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এরশাদুর রহমান।
আলোচনা শেষে দুস্থদের মাঝে খাবার ও টিসিবির পণ্য বিতরণ ও শেষে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। #
বঙ্গবন্ধুর ৪৮তম শাহাৎবার্ষিকী উপলক্ষে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ
