সাভারে ফেনসিডিলসহ ১ মাদক ব্যাবসায়ী গ্রেফতার


স্টাফ রিপোর্টার,১০ মে,২০২১(বিবিনিউজ):সাভারে অভিযান চালিয়ে দ্বীন ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এসময় তার কাছ থেকে ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
রাতে সাভারের হরিনধরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক ব্যাবসায়ী দ্বীন ইসলামকে গ্রেফতার করে তার কাছ থেকে ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার দেহ তল্লাশি করে মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৪৫০ টাকাও পাওয়া যায়।
র‌্যাব ৪ এর এএসপি জিয়াউর রহমান বলেন, আসামী বেশ কিছুদিন ধরে গোপনে দেশের সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
অপর দিকে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মানব পাচারকারী নাজিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৪।
এদিকে মিরপুরে অভিযান চালিয়ে লিজা ও আকাশ নামের দুই অনলাইন প্রতারককে আটক করেছে র‌্যাব।

Related posts

Leave a Comment