সাভারে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা কর্মসুচীর উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী


স্টাফ রিপোর্টার,১০ মে,২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় কম্বাইন হারভেস্টার দিয়ে বোরো ধান কাটা শুরু হয়েছে। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মনোহর গ্রামে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা কর্মসুচীর উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন,বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার এই সরকার সবসময় কৃষকদের পাশে থাকে যেকোন প্রয়োজনে। এবার সাভার উপজেলায় বোরো ধানের বাম্পান ফলন হয়েছে। করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে কৃষকরা ধান কাটতে না পারায় এ উপজেলায় সরকার পঞ্চাশ ভাগ ভূর্তকি দিয়ে আট জন কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়েছে। এই মেশিন দিয়ে কৃষকরা এক ঘন্টায় এক বিঘা জমির ধান কাটতে পারছে। এতে করে কৃষকরা অনেক খুশি।
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিয়াত আহমেদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ,পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন,ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment