ধামরাইয়ে দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণের কার্যক্রম উদ্ধোধন


৬ মে ২০২১ (বিবিনিউজ):দুস্থ ও হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বরাদ্দকৃত ভিজিফের চালের পরিবর্তে নগদ টাকা বিতরণ করছে ঢাকার ধামরাই পৌরসভা। বৃহস্পতিবার সকালে পৌরসভা চত্ত্বরে এ টাকা বিতরণের কার্যক্রম উদ্ধোধন করেন ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির।

এ সময় মেয়র জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ পবিত্র ঈদুল ফিতরের মধ্যে কোন অসহায় দুঃস্থরা যাতে খাবারের অভাব অনুভব না করতে পারে তা বাস্তবায়নের লক্ষেই ধামরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৪ হাজার ৬শ ২১ পরিবারকে দেয়া হচ্ছে এ নগদ অর্থ। এতে প্রতি পরিবারকে ৪শ ৫০ টাকা করে দিচ্ছেন বলে জানান তিনি।

Related posts

Leave a Comment