ট্যানারী নগরীর সমস্যা সমাধানে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে :জাকিয়া সুলতানা


স্টাফ রিপোর্টার,৩০ মে ২০২১ (বিবিনিউজ ):সাভারে বিসিক শিল্প নগরীতে ট্যানারী কারখানার কারণে নতুন করে ধলেশ্বরী নদী বা ট্যানারীর আশেপাশে কোন গ্রাম যেন দূষিত না হয় সেজন্য নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।
সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীর বিভিন্ন ট্যানারী কারখানা পরিদর্শন শেষে মালিক ও কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা এসময় আরও বলেন,ট্যানারী নগরীতে এখনো বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন,করোনা ভাইরাসের কারণে ক্ষতি পুষিয়ে উঠতে ট্যানারী ও গার্মেন্টস মালিকদের নানা প্রণোদনা দেওয়া হয়েছে বলেও বলেন তিনি।
উল্লেখ ট্যানারীর বর্জ্যরে কারণে ধলশ্বেরী নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি ওই এলাকার মানুষজন নানান রোগে আক্রান্ত হয়ে দিন কাটাচ্ছে।
মতবিনিময় সভায় এসময় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করর্পোরেশন বিসিকের চেয়ারম্যান মোশতাক হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment