সাংবাদিক রোজিনার উপর হামলার প্রতিবাদে সাভারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,১৯ মে ২০২১(বিবিনিউজ ): সাভারে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের উপর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বর্বরোচিত হামলার প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাভার প্রেসক্লাবের উদ্যোগে দুপুরে ক্লাব চত্বরে এ কর্মসূচীর আয়োজন করা হয়। সাভারে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্মতা ঘোষনা করে এ কর্মসূচীতে অংশগ্রহন করে।
মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বক্তরা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের উপর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এরকম ঘৃনিত ঘটনা আজ দেশের পুরো সাংবাদিক সমাজকেই প্রশ্নবিদ্ধ করেছে। বক্তারা এসময় অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তিসহ স্বাস্থ্য বিভাগের দুর্নীতি গ্রস্থ কর্মকর্তা-কর্মচারীদের বিচারের দাবী জানিয়ে বলেন, অন্যত্থায় আগামীতে আরও কঠোর কর্মসূচী পালনের মাধ্যমে দাবী আদায়ে বাধ্য হবে সাংবাদিক সমাজ।
এরআগে প্রেসক্লাব অডিটোরিয়ামে ১ ঘন্টা কলম বিরতি পালন করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় সাংবাদিকরা।
অপর দিকে একই দাবিতে আশুলিয়া ও ঢাকার ধামরাই প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করেছে সাংবাদিকরা।

Related posts

Leave a Comment