স্টাফ রিপোর্টার,১৯ মে ২০২১(বিবিনিউজ ): সাভারে এবার আম ও কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। আম ও কাঁঠাল বিক্রি ও পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। লাল মাটিতে বিভিন্ন জাতের আম ও কাঁঠাল সুস্বাদু হওয়ায় মানুষ বেশী দাম হলেও বাগান থেকে ফরমালিনমুক্ত এসব ফল কিনে নিয়ে যাচ্ছে ক্রেতারা।
জানাযায়,সাভার উপজেলার বিভিন্ন গ্রামে কয়েক’শ বাগানে বিভিন্ন জাতের আম চাষ করেছেন চাষীরা। এবার ঝড় বৃষ্টি কম হওয়ায় আমের গাছগুলোতে ব্যাপক আম ধরেছে। ইতিমধ্যে পাকা আম বিক্রি শুরু হয়েছে। আম চাষীরা আম বিক্রি করে ভালো দাম পাচ্ছেন বলেন বলে জানিয়েছেন আম চাষীরা। এছাড়া কিছু কিছু বাগান মালিক আম বাগানেই কাঁঠালের চাষ করেছেন। গাছগুলোতে কাঁঠালও ধরেছে ভালো। কাঁঠাল বিক্রি করে ভালো দামও পাছেন বাগান মালিকরা। এ উপজেলার আম রাজধানীর চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় রপ্তানী করছেন ব্যাপারীরা।
সাভার উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে,আম ও কাঁঠাল চাষীদের সঠিক পরিচর্যাসহ নানা সুবিধা দেওয়া হচ্ছে।
