ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাক ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫

স্টাফ রিপোর্টার,১৭ মে ২০২১(বিবিনিউজ ): ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর নিরিবিলি এলাকায় বাস-ট্রাক ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫জনকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

প্রত্যক্ষদর্শীরা জানান আজ দুপুরের পর ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আশুলিয়া গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করেন ।
ঘটনার পরপরই সাভার হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে।

Related posts

Leave a Comment