ধামরাইয়ে সরকারী ভাবে বিনামূল্যে ধান কাটা শুরু

স্টাফ রিপোর্টার,১৭ মে ২০২১(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের কান্দাপটল এলাকায় সরকারী ভাবে বিনামূল্যে কৃষকদের ধান কাটা শুরু হয়েছে ।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের কান্দাপটল এলাকায় প্রায় ১ শত ৫০ একর জমিতে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বিনামূল্যে বোরো ধান রোপন সহ সার, বীজ দেওয়া হয়েছিল কৃষকদের । আজ সকাল থেকে দুইটি হারভেস্টার মেশিন দিয়ে সম্পন্ন সরকারী খরচে সেই রোপনকৃত ধান কেটে দেওয়া হচেছ । আর এই ধান কাটার উদ্ধোধন করেন উদ্ভিদ সংরক্ষণের পরিচালক কৃষিবিদ ড.মো: আবু সাইদ মিঞা , কৃষিবিদ বশির আহম্মদ সরকার, ও ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুল হাসান সহ আরো অনেকেই ।

Related posts

Leave a Comment