৪ মে ২০২১(বিবিনিউজ ):ভোলার চরফ্যাশনে দুই ভাইকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় ভাড়াটে খুনি শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোলা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চট্রগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। এ নিয়ে ওই হত্যা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হলো।
আজ মঙ্গলবার (৪ মে) দুপুরে ভোলার পুলিশ সুপার সরকার মো: কায়সার সাংবাদিকদের জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামী শরিফুল ইসলাম ছিলো ভাড়াটে খুনি। দুই সহোদরকে খুন করতে তাকে আড়াই লাখ টাকায় ভাড়া করে চট্রগ্রাম থেকে চরফ্যাশনে আনা হয়েছিলো। হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারী বেলালসহ ৪ জন হত্যার সাথে জড়িত। ডাবল মার্ডার ঘটনার এক মাসের পর মধ্যে পুলিশ হত্যা রহস্য উদযাটন করেছে। জমির বিক্রির টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর এ ডাবল মার্ডারের ঘটনা ঘটেছে।
গত ৮ এপ্রিল চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নে শ্বাসরোধ করে তপন ও দুলাল নামে দুইভাইকে হত্যা করে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে লাশ আগুনে পুড়িয় দেয় আসামীরা। পরে মাথা দুটি পাশ্ববর্তী একটি সেপটিক ট্যাংকে ফেলে দেয়। ২১ এপ্রিল পুলিশ মাথা দুটি উদ্ধার করে নিহতের পরিচয় সনাক্ত করে ৩ আসামীকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অন্য আসামীদের গ্রেপ্তার করে পুলিশ।
