ধামরাইয়ে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন ডি- লিংক মালিক সমিতির কর্মকর্তারা


স্টাফ রিপোর্টার,৪ মে ২০২১(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে ৫০০ পরিবহন কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন ডি- লিংক মালিক সমিতির কর্মকর্তারা । ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা বাসষ্ট্যান্ডের ডি- লিংক পরিবহন অফিসের সামনে সোমবার বিকেলে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে ।

মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে টানা দু- সপ্তাহের লকডাউনে ধামরাইয়ে পরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে পরে । আর পরিবহন শ্রমিকদের কথা চিন্তা করে প্রায় ৫০০ পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন ডি- লিংক পরিবহন সমিতির ব্যবস্থাপনা পরিচালক মো: সাইফুল ইসলাম রতন এসময় উপস্থিত ছিলেন ডি- লিংক পরিবহনের চেয়ারম্যান মো: হাকিম মনজু ও সাংগঠনিক সম্পাদক মো: ওয়ারেজ আলী সহ আরো অনেকেই ।

Related posts

Leave a Comment