২৮ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : সদ্যই শেষ হলো ভারতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। দুই ম্যাচে লড়াইয়ের ছিটেফঁটাও দেখাতে পারেনি বাংলাদেশ। দু’টিতেই ইনিংস ব্যবধানে হারতে হয় তাদের। বেশি হতাশার ছিলো দিবা-রাত্রির টেস্টেও পারফরমেন্স। মাত্র ২ দিন ৪৭ মিনিটে নিজেদের প্রথম গোলাপি বলের টেস্টে হার মানে টাইগাররা। দলের ব্যর্থতার মাঝেও ব্যাট হাতে উজ্জল ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দুই ম্যাচে চার ইনিংস ব্যাট করে দু’টি হাফ-সেঞ্চুরি করেন মুশি। ইন্দোরে প্রথম টেস্টে ৪৩ ও ৬৪ রান করেন মুশফিক। আর কলকাতার ইডেনে গোলাপি বলের টেস্টে শুন্য ৭৪ রান করেন তিনি। ফলে…
Read MoreMonth: November 2019
খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট চেয়েছে আপিল বিভাগ
২৮ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদন্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে মেডিক্যাল বোর্ডের রিপোর্ট চেয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ৫ ডিসেম্বরের মধ্যে এ প্রতিবেদন আপিল বিভাগে দাখিল করতে হবে। ওইদিনই আদেশের জন্য দিন ধার্য রেখেছেন আদালত।প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ ও জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়ার…
Read More৪ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২৮ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সৌর বিদ্যুৎ সরবরাহ স্থাপনা, বিশ্বের ৭ম বৃহৎ ফোর টায়ার ন্যাশনাল ডাটা সেন্টার, ভ্রাম্যমান গবেষণা তরী এবং শিপিং কর্পোরেশনের ৫টি নতুন জাহাজসহ চারটি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী এসব উন্নয়ন প্রকল্প উদ্বোধনে সন্তোষ প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেন, এসব প্রকল্প দেশের জনগণের বিশেষ করে প্রকল্প আওতাধীন স্থানীয় জনগণের জীবন-মানের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। প্রকল্পগুলো হচ্ছে- পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ (১ম…
Read Moreধামরাইয়ে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে
ধামরাই,২৮ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):হাইকোর্টের নির্দেশে ঢাকার ধামরাইয়ে বিভিন্ন অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যামাণ আদালত। সেই সাথে অবৈধ ইটভাটার মালিকদের জরিমানা করা হয়েছে কয়েক লক্ষ টাকা। বৃহস্পতিবার দুপুরে ধামরাইর ডাউটিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোকছেদুর রহমান নেতৃত্বে এ অভিযান পরিচালানা করা হয়। অভিযানে এসময় স্থানীয় র্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোকছেদুর রহমান জানায় হাইকোর্টের নির্দেশে আজ ধামরাইর ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয় এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় স্থানীয় হালিমা বিক্সস,সান বিক্সস,ইউএস বিক্সস,এমডিসিসহ বেশ কয়েকটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয় সেই সাথে ওই সব ইটভাটার…
Read Moreমার্কিন দূতকে ডেকে পাঠিয়েছে চীন
হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র সিনেটে বিতর্কিত আইন পাস করায় এর প্রতিবাদ জানাতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে চীন । মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। হংকংয়ের মানবাধিকার রক্ষা ও গণতন্ত্রের সমর্থনে আনা বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। ট্রাম্পের স্বাক্ষরের পরে এটি আইনে পরিণত হবে। এদিকে যুক্তরাষ্ট্র হংকংয়ে মানবাধিকার লঙ্ঘন প্রশ্নে নগরীটির বিশেষ অর্থনৈতিক মর্যাদা প্রত্যাহার করে নেয়ার হুমকি দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র পৃথক এক পদক্ষেপে গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত টিয়্যার গ্যাস, রাবার বুলেট ও অন্যান্য সামগ্রির বিক্রয় নিষিদ্ধ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, উপ পররাষ্ট্রমন্ত্রী…
Read Moreএকনেকে সাড়ে ৭ হাজার কোটি টাকার ৬টি প্রকল্প অনুমোদন
২৬ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ): জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৭ হাজার ৩১২ কোটি ৫৫ লাখ টাকার ৬টি প্রকল্প অনুমোদন করেছে। এরমধ্যে সরকারি অর্থায়ন প্রায় ২ হাজার ৭৭৮ কোটি ৫৬ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২১ কোটি ৬৯ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ৪ হাজার ২১২ কোটি ৩০ লাখ টাকা। প্রধানমন্ত্রী এবং একনেক’র চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়। অনুমোদিত প্রকল্পসমূহ হলো: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প যথাক্রমে “পালবাড়ী-দড়াটানা-মনিহার-মুড়ালী জাতীয় মহাসড়ক (এন-৭০৭) এর মনিহার হতে মুড়ালী পর্যন্ত…
Read Moreসাভারে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা
২৬ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে শিউলি বেগম নামের (২৩) এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এঘটনার পর থেকে স্বামী ও শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় সাভারের রাজফুলবাড়িয়ার খাত্রাপাড়া এলাকায় নিজ বাড়িতে রাতের যেকোন সময় স্ত্রী শিউলি বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী নুরুল হক বাবু । পরে সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনার পর থেকে স্বামী নুরুল হক বাবু ও শ^শুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। এলাকাবাসী দাবি করেছেন স্বামীকে নেশা করতে বাধা দেওয়ায় ওই…
Read Moreসারাদেশে গরীব ও দুস্থদের পাঁচ লক্ষ কম্বল বিতরণ : ত্রাণ প্রতিমন্ত্রী
২৬ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):শীতের শুরুতেই এবার সারাদেশে গরীব ও দুস্থদের মাঝে পাঁচ লক্ষ কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। মঙ্গলবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও শেলাই মেশিন বিতরণ কালে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রচুর কম্বল মজুদ আছে সেগুলো সারাদেশের সংসদ সদস্যরা ও জনপ্রতিনিধিরা আমাদের কাছে চাহিদা পত্র পাঠাচ্ছে তাদের মাধ্যমে আরও কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হবে। দেশের কোন মানুষ শীর্তে কষ্ট পাবেনা জানিয়ে তিনি…
Read Moreজাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার
২৬ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : আগামীকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। ১৪৪১ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্ব করবেন । বাংলাদেশের আকাশে কোথাও রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন…
Read Moreপদ্মা সেতুর ১৭তম স্প্যান বসানো হচ্ছে
২৬ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : পদ্মা সেতুর ১৭তম স্প্যান বসানো শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে এই প্রক্রিয়া শুরু করা হয়। ‘৪ডি’ নম্বর স্প্যানটি ২৮ ও ২৯ নম্বর খুঁটির কাছ থেকে ভাসমান জাহাজ পাজা করে ধরে রওনা হয় সকাল ঠিক ১০ টায়। ৩৭ মিনিটেই প্রায় এক কিলোমিটার পথ পারি দিয়ে এটি পৌছে যায় গন্তব্যে অর্থ্যাৎ ২২ ও ২৩ নম্বর খুঁটির সামনে। এখন এটির পজিশনিং চলছে। এটি বসে গেলে পদ্মা সেতু ২৫৫০ মিটার অর্থ্যাৎ আড়াই কিলোমিটারেরও বেশী দৃশ্যমান হবে। ১৬তম স্প্যান বাসানোর মাত্র সাত দিনের ব্যবধানে এই স্প্যানটি বসানো হচ্ছে। এর…
Read More