২৫ নভেম্বর, ২০১৯(বিবিনিউজ):আগামী ২৬ ডিসেম্বর এমন এক সূর্যগ্রহণ দেখবে বিশ্ব, যা শেষবার মানুষ দেখেছিল ১৭২ বছর আগে। এ গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’। মহাকাশ বিজ্ঞানীরা জানান, আড়াই ঘণ্টা ধরে চলবে এই মহাজাগতিক দৃশ্য। সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ, যা খালি চোখেই অবলোকন করতে পারবেন পৃথিবীবাসী। দৃশ্যটি সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে ভালো দেখা যাবে।
Read MoreMonth: November 2019
বীর মুক্তিযোদ্ধা সেলিমের মৃত্যুতে স্পিকারের শোক
২৫ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রোববার সকালে ফ্রান্সের প্যারিসে একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ৃ রাজিউন)। এক শোক বার্তায় স্পিকার বলেন, বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুতে দেশ এক বীর মুক্তিযোদ্ধাকে হারালো। মহান মুক্তিযুদ্ধে তার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। স্পিকার মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া, বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি…
Read Moreদিবা-রাত্রির টেস্টও ভারতের কাছে অসহায়
২৪ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : ইন্দোরে প্রথম টেস্টের পর কলকাতার ইডেন গার্ডেন্সে দিবা-রাত্রির টেস্টেও ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করলো সফরকারী বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের কাছে ইনিংস ও ৪৬ রানের ব্যবধানে হারলো মোমিনুল হকের দল। ফলে দু’ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো টিম ইন্ডিয়া। ইন্দোরে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ১৩০ রানে জিতেছিলো বিরাট কোহলির দল। ফলে বিশ্বের প্রথম দল হিসেবে টানা চার টেস্ট ইনিংস ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড গড়লো ভারত। গোলাপি বলের টেস্টের তৃতীয় দিন খেলার শুরুর ৪৭ মিনিটের মধ্যে দলীয় ১৯৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।…
Read Moreআবারও সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার ‘পাঠ’
২৪ নভেম্বর, ২০১৯(বিবিনিউজ):ইডেন গার্ডেনসে ঐতিহাসিক টেস্ট মোটেও ভালো হলো না বাংলাদেশের জন্য। ভারতের বিপক্ষে গোলাপি বলে প্রথম দিবারাত্রির এই টেস্টে ইনিংস ও ৪৬ রানে হেরেছে বাংলাদেশ। ইন্দোর টেস্টেও ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সব মিলিয়ে ভুলে যাওয়ার মতো এক টেস্ট সিরিজই খেলল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের দুই দশকে পা রেখে এমন নিঃশর্ত আত্মসমর্পণের মতো হার সমর্থকদের পীড়া দিলেও মুমিনুল কিন্তু ধৈর্যই ধরলেন। এ দুটি ম্যাচের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাই বললেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। দুই টেস্টেই টস জিতে আগে ব্যাট করা নিয়ে মুমিনুলের ব্যাখ্যা, পরে ব্যাট করলে একই ব্যাপারই ঘটত। টেস্ট র্যাঙ্কিংয়ে…
Read Moreসাভারে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু
সাভার,২৪ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় আগুনে পুড়ে কাজলী নামের (৪৫) তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে। রবিবার সকালে আশুলিয়ার গাজীরচট নয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আগুনে পোড়া পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ জানায় আশুলিয়ার গাজীরচট নয়াপাড়া এলাকার নিজের তিনতলা বাড়িতে একাই বসবাস করতো তৃতীয় লিঙ্গের ব্যক্তি কাজলী। সকালে তিনতলা বাড়ির নিচ তলায় আগুনে পোড়া তার মরদেহ দেখতে পান তার বাড়িতে আসা অন্য তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে এলাকাবাসীর ধারণা তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তিকে দুর্বৃওরা হত্যা করে…
Read Moreডিজিটাল বিষয়ক ইভেন্টে যোগ দিতে সিঙ্গাপুরে স্পিকার
২৪ নভেম্বর ২০১৯ (বিবিনিউজ) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী “ডিজিটাল স্ট্র্যাটেজিস এন্ড ক্যাপাসিটি বিল্ডিং ফর পার্লামেন্ট” শীর্ষক ইভেন্টে যোগ দিতে সিঙ্গাপুর গেছেন। শনিবার দিবাগত রাত ১১.৫৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। আজ ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ জাফর আহমেদ খানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিমান বন্দরে উপস্থিত ছিলেন। আগামী ২৮ নভেম্বর তিনি দেশে ফিরবেন।
Read Moreতিনটি অগ্নি নিরোধক ফায়ার কুশন দমকল বাহিনীর কাছে হস্তান্তর
২৪ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নি দুর্ঘটনার সময় উদ্ধারকাজে ব্যবহারের জন্য জার্মানীর তৈরী অত্যাধুনিক তিনটি অগ্নি নিরোধক জাম্বু কুশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো.সাজ্জাদ হোসেনের হাতে এগুলো তুলে দেন। এই অগ্নি নিরোধক কুশনগুলো ফাইবারগ্লাস দ্বারা তৈরী এবং এক মিনিটে এগুলো ব্যবহার উপযোগী করা যায়। প্রতিটি কুশনের মূল্য পড়েছে ৫০ লাখ টাকা। প্রতিটির ওজন ৮০ কেজি। এই কুশনগুলো বিদ্যুৎ অপরিবাহী এবং কম্পন এবং শোষণ…
Read Moreতাজরীন গার্মেন্টসে আগুন লাগার সাত বছর পূর্তি
২৪ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):আজ ২৪ নভেম্বর। ঢাকার সাভারের আশুলিয়ার তাজরীন গার্মেন্টসে আগুন লাগার সাত বছর পূর্তি হলো। ২০১২ সালের এই দিনে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ১১৩ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এই ট্র্যাজেডিকে হৃদয় থেকে ভুলতে পারেনি অগ্নিকান্ডে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা। সাত বছর উপলক্ষে সকালে তাজরীন গার্মেন্টস এর সামনে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে নিহতদের স্বরণ করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা। পরে তারা তাজরীন গার্মেন্টস এর সামনে মানববন্ধন কর্মসুচী পালন করেন। মানববন্ধন থেকে এসময় শ্রমিক সংগঠনের নেতারা…
Read Moreকোহলির সেঞ্চুরিতে বড় লিডের পথে ভারত
২৩ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ ) : অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে ইডেনে বাংলাদেশের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে বড় লিডের পথে এগোচ্ছে স্বাগতিক ভারত। দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৪ উইকেটে ২৮৯ রান করেছে টিম ইন্ডিয়া। ১৩০ রানে অপরাজিত আছেন কোহলি। প্রথম দিন শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ১৭৪। কোহলি ৫৯ ও আজিঙ্কা রাহানে ২৩ রানে দিন শেষ করেছিলেন। রাহানে হাফ-সেঞ্চুরি তুলে ৫১ রানে আউট হন। তাকে বিদায় দেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। নাইম হাসানের ‘কনকাশন সাব’ হিসেবে খেলছেন তাইজুল। রাহানে আউট হলেও টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি তুলে নেন কোহলি। ১৭টি চারে ১৮৭…
Read Moreসাভারে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যবসায়ী আটক
সাভার প্রতিনিধি:সাভারে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর নাম মেহেদী হাসান লাবু মিয়া (৪০) সে সাভারের ইমান্দিপুর এলাকার রফিক মিয়ার ছেলে। পুলিশ জানায় সন্ধ্যায় ওই যুবক হেমায়েতপুর এলাকায় বিভিন্ন রকমের মাদক বিক্রি করার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ হাতে আটক করে পুলিশ। পরে তাকে সাভার মডেল থানায় নিয়ে যাওয়া যায়। স্থানীয়রা জানায় ওই মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলো। তাকে আটক করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ…
Read More