
সাভার,২৪ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় আগুনে পুড়ে কাজলী নামের (৪৫) তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে।
রবিবার সকালে আশুলিয়ার গাজীরচট নয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আগুনে পোড়া পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায় আশুলিয়ার গাজীরচট নয়াপাড়া এলাকার নিজের তিনতলা বাড়িতে একাই বসবাস করতো তৃতীয় লিঙ্গের ব্যক্তি কাজলী। সকালে তিনতলা বাড়ির নিচ তলায় আগুনে পোড়া তার মরদেহ দেখতে পান তার বাড়িতে আসা অন্য তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে এলাকাবাসীর ধারণা তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তিকে দুর্বৃওরা হত্যা করে লাশ পুড়িয়ে দিয়ে থাকতে পারে। তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির মৃত্যুর খবর তার বাড়িতে ভীড় করেন তৃতীয় লিঙ্গের অন্য ব্যক্তিরা।
অন্যদিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাঙ্গাং এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা নিহত ব্যক্তি পিকআপ দুর্ঘটনায় মারা গেছে।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দিপু বলেন তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
