ধামরাইয়ে স্কুল ছাত্রীকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে ৪ স্কুল ছাত্র আটক

ধামরাই,৪ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এক স্কুল ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে চারজন স্কুল ছাত্রকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে তাদেরকে উপজেলার রাজাপুর এলাকা থেকে আটক করে ধামরাই থানা পুলিশ।
পুলিশ জানায় রাতে ধামরাইর রাজাপুর এলাকায় নিজ বাড়িতে রাজাপুর কহেলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মুন্নি আক্তার (১৮) প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেন । পরে সকালে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় ওই এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুলের চার জন শিক্ষার্থীকে আটক করেছে। নিহত ওই স্কুল ছাত্রী ওই এলাকার মনির হোসেনের মেয়ে।
বিষয়টি নিশিচত করেছেন ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা। তিনি বলেন ওই এলাকার রবিন ইসলামের (১৭) সাথে মুন্নির প্রেমের সম্পর্ক ছিলো। তিনি আরও বলেন রবিন প্রেমের সম্পর্ক ত্যাগ করায় ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment