
সাভার,৪ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে টানা নবম দিনের মত বিশ্ববিদ্যালয়ের অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্মক ধর্মঘট ও অবরোধ চলছে।
সোমবার সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন। অবরোধের কারনে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি কোন কর্মকর্তা ও কর্মচারীরা। কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। অবরোধ ও ধর্মঘটের কারনে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।
উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।
