আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি হবে: বুয়েট উপাচার্য

ষ্টাফ রিপোর্টার,১১ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ): বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েটের ) শিক্ষার্থী আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চায় বুয়েট কর্তৃপক্ষ বলে জানিয়েছেন বুয়েটের নবনিযুক্ত উপাচার্য ড.সত্য প্রসাদ মজুমদার।

শুক্রবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

এসময় বুয়েটের নব নিযুক্ত উপাচার্য ড.সত্য প্রসাদ মজুমদার আরও বলেন, ১৫ সেপ্টেম্বর বুয়েটের শিক্ষার্থী আববার হত্যাকান্ডে আদালতে চার্জশিট দেওয়া হবে। আমরা আশা করি খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হবে।

তিনি আরও বলেন, আবরারের হত্যার পরে বুয়েটের সকল শিক্ষার্থীদের জন্য হলে হলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া বুয়েট কর্তৃপক্ষ আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দিবে জানিয়ে তিনি আরও বলেন, সকল হত্যাকান্ডই বেদনাদায়ক।

বীর শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। সকালে তিনি স্মৃতিসৌধে আসলে তাকে স্বাগত জানান সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।

এসময় উপাচার্যের সাথে বুয়েটের উপ-উপাচার্যসহ উর্ধ্বতন কর্মকতার্রা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment