গোমস্তাপুরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

bonduk juddoচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘ডাকাত’ নিহত হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

রবিবার রাতে গোমস্তাপুর উপজেলার কুইচ্চাগাড়া এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

‘বন্দুকযুদ্ধে’ র‍্যাবের চার সদস্য আহত হয়েছেন বলে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, ‌একটি ম্যাগাজিন ও কয়েকটি দেশী ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানায়নি র‌্যাব।

র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ বলেন, রবিবার রাত সোয়া ১২টার দিকে গোমস্তাপুর উপজেলার কুইচ্চাগাড়া এলাকায় আড্ডা সড়কে ৫-৬ জনের একদল ডাকাত সড়কে ডাতাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি টহল দল সেখানে উপস্থিত হলে ডাকাতদল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় দুই ডাকাত গুলিবিদ্ধ হয় এবং ৩-৪ জন পালিয়ে যায়।

গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্মব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চার র‌্যাব সদস্যও আহত হয়েছেন বলেও উল্লেখ করেন সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ। ময়নাতদন্তের জন্য লাশ দুটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে গোমস্তাপুর থানা পুলিশ।

Related posts

Leave a Comment