রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

২ নভেম্বর, ২০২৬ (বিবিনিউজ):রক্তের অভাবে যেন কোনো মানুষের মৃত্যু না হয়, সেজন্য পর্যাপ্ত রক্তের মজুত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি মরণোত্তর চক্ষুদান কার্যক্রম জোরদার ও কর্নিয়া সংগ্রহে দেশকে স্বাবলম্বী করার ওপর গুরুত্ব আরোপ করেন। আজ জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬ উপলক্ষে বাংলদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, শুধু সেমিনার আয়োজন করে রক্তদান কর্মসূচির গতি বাড়ানো সম্ভব নয়। এ জন্য সাধারণ মানুষের মধ্যে…

Read More

শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

২ নভেম্বর, ২০২৬ (বিবিনিউজ): স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের কল্যাণ এবং রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, কোনো শিল্প-কারখানা যেন এক মুহূর্তের জন্যও বন্ধ না থাকে এবং কোনো শ্রমিক যেন বেকার হয়ে না পড়েন, সে লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পোশাকশিল্প খাতের চলমান সংকট নিরসনে গার্মেন্টস মালিক নেতৃবৃন্দের (বিজিএমইএ ও বিকেএমইএ) সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সকালে মালিকপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর আজ বিকেলে সব…

Read More

পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম ১ ডিসেম্বর উদ্বোধন

১ নভেম্বর ২০২৬ (বিবিনিউজ):পরিবার পরিকল্পনা জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে বছরব্যাপী প্রচার কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করা এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’ এই স্লোগান সামনে রেখে আগামী ১ ডিসেম্বর পরিচালিত এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে জানান গেছে, দেশে…

Read More

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

১ নভেম্বর ২০২৬ (বিবিনিউজ):কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. নজমুল হক রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মাতারবাড়ীর ২×৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার মধ্যে অব্যবহৃত ১৭১ একর জমিতে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার জন্য প্রস্তুত করা খসড়া ডিপিপি…

Read More

আশুলিয়ায় তৈরি পোশাক খাতে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা

ষ্টাফ রিপোর্টার,৩১ অক্টোবর ২০২৬(বিবিনিউজ):আশুলিয়ায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নুন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্লাক লিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে কয়েকটি কারখানার পোশাক শ্রমিকরা। এসময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক শিল্প পুলিশ সদস্য আহত হয়েছেন। সকাল থেকে শুরু হওয়া এই শ্রমিক অসন্তোষের মুখে ইতোমধ্যে আশুলিয়ার কাঠগড়া অঞ্চলসহ আশেপাশের এলাকায় নাঈম নীটওয়ারসহ অন্তত ২০ টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশের পুলিশ সুপার জানায়, সকাল থেকে নাঈম নীটওয়ারের শ্রমিকরা প্রথমে কারখানায় কর্মবিরতি পালন করে। পরে কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে আশেপাশের কয়েকটি কারখানায় ইট…

Read More

হাসপাতালগুলোতে অব্যস্থাপনা দুর করতে হবে: সাভারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,৩১ অক্টোবর ২০২৬(বিবিনিউজ):সরকারি হাসপাতালগুলোতে যে কোন অবস্থাপনা দুর করতে গেলে পরিকল্পিতভাবে কর্মসূচি হাতে নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। দুপুরে সাভারের থানা রোড এলাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, এক জায়গায় গিয়ে অব্যবস্থাপনা দেখলাম সেখানে ব্যবস্থা নিলাম এতে করে ওই জায়গা ঠিক হলো কিন্তু সারাদেশ তো আর ঠিক হলো না, চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য এই হেলথ ম্যানেজমেন্ট গড়ে তোলা হয়েছে বলেও জানান তিনি। এসময় স্থানীয় সংসদ সদস্য ডাক্তার…

Read More

একটি প্রতিষ্ঠানের মূল ভিত্তি হওয়া দরকার দায়িত্ববোধ ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি:উপাচার্য

ষ্টাফ রিপোর্টার,৩১ অক্টোবর ২০২৬(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেছেন, ব্যক্তির চরিত্রের পরিবর্তে তাঁর কাজের গঠনমূলক সমালোচনার মধ্য দিয়েই প্রতিষ্ঠানের স্বার্থে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের মূল ভিত্তি হওয়া দরকার দায়িত্ববোধ ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি। আজ বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে রেজিস্ট্রার অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। উপাচার্য তাঁর বক্তব্যে আরও বলেন, প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শকে কাজে লাগিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে চাই। তিনি বলেন, ২০তম…

Read More

ধামরাইয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,৩১ অক্টোবর ২০২৬(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার ঈশাননগর-দেলধা এলাকায় সূর্যমুখী যুব সংঘের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মহসিন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সুয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান, কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইমদাদুল হক জাহিদ, সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান…

Read More

মজুরি বোর্ড গঠন কাল, শ্রমিকদের আন্দোলনে থাকার কোন কারণ নেই: শ্রমমন্ত্রী

৩১ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল রোববার মজুরি বোর্ড গঠন করা হবে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই। আজ শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, গতকাল শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ পাঁচ ঘণ্টার আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দও শ্রমিকদের মজুরি বোর্ড…

Read More

এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন

৩১ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ):এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে কেবল অকৃতকার্য হওয়া বিষয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। এক ও দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থী ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন আজ শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সেখানেই মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ কথা জানান। বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে এক…

Read More