ষ্টাফ রিপোর্টার,২৫ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও সম্মানিত সদস্যবৃন্দের সঙ্গে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে আইইআর প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান বাস্তবায়ন, গবেষণা বরাদ্দ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণার নানাবিধ বিষয় ইউজিসি চেয়ারম্যান সহ সদস্যবৃন্দের নিকট তুলে ধরেন এবং এক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা প্রত্যাশা করেন। ইউজিসি চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান এবং আইইআর এর প্রয়োজনীয়তা অনুভব করেন এবং এ বিষয়ে অগ্রসর হওয়ার আহ্বান জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের এসব উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও গবেষণা বরাদ্দ বৃদ্ধির বিষয়েও অস্বস্ত করেন।
