জেলা পরিষদ নির্বাচনে ভোট শুরু

112699_698ডেস্ক রিপোর্ট: জেলা পরিষদ নির্বাচনে ভোট শুরুতিন পার্বত্য জেলা বাদে প্রথমবারের মতো দেশের ৬১ জেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে ভোট শুরু হয়। চলবে দুপুর ২টা পর্যন্ত। এদিকে আদালতের নির্দেশনা অনুযায়ী নোয়াখালীতে ৪ নম্বর ওয়ার্ডে সকল পদে এবং ২, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়া যশোরে ৩ ও ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে এবং সংরক্ষিত ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত আছে।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, জেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যরা (এমপি) যাতে আচরণবিধি মেনে চলেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে কমিশন চিঠি পাঠিয়েছে। যেসব সংসদ সদস্য এখনো এলাকায় অবস্থান করছেন, তাদের এলাকা থেকে সরে আসার জন্য কমিশন থেকে স্পিকারকে চিঠি দেয়া হয়েছে।

নির্বাচনে নিরাপত্তা সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, আমরা মূলত কেন্দ্রভিত্তিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করব। যেহেতু এখানে জনপ্রতিনিধিরা ভোট দেবেন, তাই আমরা কেন্দ্রের বাইরের চেয়ে ভেতরের নিরাপত্তার দিকে গুরুত্ব দিচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরই মধ্যে চলে গেছেন। ভোটের দিন আরো যাবেন।

২০১১ সালের ১৫ ডিসেম্বর ৬১ জেলায় প্রশাসক নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদপূর্তিতে এবারই প্রথম জেলা পরিষদে নির্বাচন হচ্ছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন ভোটের মাধ্যমে।

জেলায় অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশন (যদি থাকে), উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

এদিকে, এরই মধ্যে ২২টি জেলায় একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ২২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন চেয়ারম্যান পদে ৪১ জেলায় ভোট হবে। সাধারণ সদস্যপদে দুই হাজার ৯৮৫ জন ও সংরক্ষিত সদস্যপদে ৮০৫ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সাধারণ সদস্যপদে ১৩৯ জন ও সংরক্ষিত সদস্যপদে ৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ হিসাবে স্থানীয় সরকারের চারটি প্রতিষ্ঠানের প্রায় ৬৭ হাজার নির্বাচিত প্রতিনিধি এই নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ইউনিয়ন পরিষদে। দেশের প্রায় চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদে গড়ে ১৩ জন করে প্রায় ৬০ হাজারের মতো নির্বাচিত প্রতিনিধি রয়েছেন।

 

 

মিতু/বিবি নিউজ/৭৭৫

Related posts

Leave a Comment