ষ্টাফ রিপোর্টার,২৫ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) :সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ ও উপযুক্ত সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও দেশের বা রাষ্টের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে পারে বলে জানিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। মঙ্গলবার (২৫ আগস্ট ) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রতিবন্ধী শিশু উন্নয়ন সংগঠন ‘মায়ার বাঁধন’-এর ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। ফরিদা খানম আরো বলেন, প্রতিবন্ধকতা কখনোই মানুষের মেধা, প্রতিভা ও সম্ভাবনার সীমা নির্ধারণ করতে পারে না। এর…
Read MoreMonth: August 2026
ইউজিসি চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট পরিচালকদের সঙ্গে জাবির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
ষ্টাফ রিপোর্টার,২৫ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও সম্মানিত সদস্যবৃন্দের সঙ্গে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে আইইআর প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান বাস্তবায়ন, গবেষণা বরাদ্দ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণার নানাবিধ বিষয় ইউজিসি চেয়ারম্যান সহ সদস্যবৃন্দের নিকট তুলে ধরেন এবং এক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা প্রত্যাশা করেন। ইউজিসি চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান…
Read Moreনিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি
২৫ আগস্ট ২০২৬ (বিবিনিউজ):নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভোজ্যতেল, মসুর ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও কিনবে সংস্থাটি। প্রাথমিকভাবে এসব পণ্যের প্রায় অর্ধেক দেশীয় এবং বাকি অর্ধেক আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে টিসিবির। তবে আন্তর্জাতিক বাজার থেকে পণ্য সংগ্রহ তুলনামূলক বেশি প্রতিযোগিতামূলক ও নির্ভরযোগ্য হলে বিদেশ থেকে কেনার পরিমাণ বাড়ানো হতে পারে। সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা দেওয়া এক সাক্ষাৎকারে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এসব তথ্য…
Read Moreযুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করল ইরান
২৫ আগস্ট ২০২৬ (বিবিনিউজ): যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও বাড়ানোর পর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। যুক্তরাষ্ট্র বলেছে, নতুন এসব নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতির ‘মূল চালিকা শক্তি’ বিচ্ছিন্ন করে দেবে। তবে ইরান বলছে, তাদের প্রধান বাণিজ্যিক অংশীদারেরা ওয়াশিংটনের চাপের কাছে নতিস্বীকার করবে না। গতকাল সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপগুলো ঘোষণা করেন। তবে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ থেকে তিনি বিরত থাকেন। বলেন, ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখলে সংশ্লিষ্ট দেশগুলোকে ডলারের ওপর নির্ভরশীল বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বের করে দেওয়ার ঝুঁকিতে পড়তে হবে। কোন কোন দেশকে লক্ষ্য করে…
Read Moreবঙ্গোপসাগরে ট্রলারডুবি: আটজনকে ভাসমান অবস্থায় উদ্ধার, পাঁচজন নিখোঁজ
২৫ আগষ্ট ২০২৬(বিবিনিউজ):বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলেসহ এফবি বরকত নামে একটি ট্রলার ডুবে গেছে। গতকাল সোমবার দুপুরের দিকে কুয়াকাটা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে নিখোঁজ জেলেদের মধ্যে আটজনকে ভাসমান অবস্থায় অন্য একটি ট্রলার উদ্ধার করেছে। এখনো পাঁচ জেলে নিখোঁজ। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। সোমবার দুপুরের দিকে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সাগরের গভীরে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি তলিয়ে যায়।নিখোঁজ পাঁচ জেলের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন…
Read Moreঅক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত
২৪ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনি বলেন, ‘অক্টোবরে বিমানবন্দরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করবে।’ আজ বাংলাদেশ সচিবালয়ে দেশের বিমান ও পর্যটন খাত নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। মিল্লাত বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। দেশের অন্যতম প্রধান পর্যটন…
Read Moreঢাকার ‘হ্যালো ডিসি’তে এক মাসে সেবা পেলেন ২০৯১ জন
ষ্টাফ রিপোর্টার,২৪ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : জেলা প্রশাসনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চালু করা ‘হ্যালো ডিসি’ উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে। চালুর পর গত এক মাসের সেবা প্রতিবেদনে দেখা গেছে, এ প্ল্যাটফর্মে মোট ৯৪৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৭৪২টি আবেদনের সেবা সম্পন্ন হয়েছে। এছাড়া ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ১ হাজার ৩৪৯ জন সেবা গ্রহণ করেছেন। তবে তথ্যের ঘাটতি এবং আবেদনের ত্রুটির কারণে ১১৭টি আবেদন বাতিল করা হয়েছে। অ্যাপ ও ফোনকল মিলিয়ে ‘হ্যালো ডিসি’তে এই এক মাসে মোট ২০৯১ জন সেবা পেয়েছেন। আজ ঢাকা জেলা প্রশাসন থেকে এ তথ্য…
Read Moreকলকাতার ভয়াবহ অগ্নিকান্ডে নিহত সাভারের আহমেদ বাবুর দাফন সম্পন্ন
শেখ এ কে আজাদ, ২৩ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : কলকাতার ভয়াবহ অগ্নিকান্ড প্রিয়জন হারানোর শোক এখনো কাটেনি ঢাকার সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আহমেদ বাবুর পরিবারে। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে আগুনে শিশুসহ ৯ জনের প্রাণহানির ওই ঘটনায় বাংলাদেশিসহ মারা যান ৩৭ বছর বয়সী ব্যবসায়ী আহমেদ বাবু।শনিবার (২২ আগস্ট) রাতে তার মরদেহ নিজ বাড়ি আমিনবাজারে এসে পৌঁছায়। এরপর রোববার (২৩ আগস্ট) সকালে আমিনবাজার হিজলা এলাকার পাঁচ মসজিদ মাঠে জানাজা শেষে বড়দেশি এলাকার আমিনবাজার কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গত ১৯ আগস্ট দিবাগত রাতে কলকাতার নিউমার্কেট…
Read Moreউচ্চশিক্ষার মানোন্নয়নে কোনো আপস করা হবে না : শিক্ষামন্ত্রী
ষ্টাফ রিপোর্টার , ২৩ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের লক্ষ্যে সাভারের ব্র্যাক সিডিএম-এ আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের বিশেষ সংলাপ ‘ভাইস-চ্যান্সেলরস ডায়ালগ, শেপিং দ্য ফিউচার অব হায়ার এডুকেশন’ সফলভাবে সম্পন্ন হয়েছে।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। উচ্চশিক্ষার মানে কোনো আপস নয় সমাপনী দিনে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাস পার হয়েছে। এই স্বল্প…
Read Moreপ্রতিভাবান খেলোয়াদের বাছাই করে বিকেএসপিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,২৩ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, খেলাধুলা এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। জাতীয় ও জেলা-উপজেলা পর্যায়ে পদকজয়ী ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রতিভাবান খেলোয়াদের বাছাই করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং তাদের পড়াশোনা ও খেলাধুলার ব্যয়ভার সরকার বহন করবে।শনিবার হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলার ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।জাতীয় সংসদের হুইপ মোঃ জি কে গউছ…
Read More